প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:26 AM
কুমিল্লা সদর দক্ষিণে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কালা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণে ২ হাজার পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে কালাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর| এ ঘটনায় কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমা বাদী হয়ে রোববার (১৪ জুন) রাত ১১ টায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন|
সূত্রে জানা যায়, ভারত সীমান্ত থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারস্থ লালমাই ফিলিং স্টেশনের সামনে হয়ে পার্শ্ববর্তী বরুড়া থানা এলাকায় ইয়াবার একটি চালান যাওয়ার খবরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর| কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন লালমাই বাজারস্থ লালমাই ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা হতে নোয়াখালী ও চাঁদপুর অভিমুখী রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে কালাকে ২ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়|
এবিষয়ে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমা জানান, কুমিল্লা জেলা উপপরিচালক মো: বজলুর রহমান এর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে সদর দক্ষিণ থানাধীন কৃষ্ণনগর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আবুল কালাম ওরফে কালাকে ইয়াবা সহ গ্রেফতার করি| মাদকের বিরুদ্ধে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...