প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:24 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৭৯ কোটি ৭২ লাখ
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজ¯^ বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)| অনুমোদিত বাজেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জন্য ৭৯ কোটি ৭২ লাখ টাকার রাজ¯^ বরাদ্দ রাখা হয়েছে|গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়| এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাজ¯^ ও উন্নয়ন খাতে মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে|
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬ হাজার ৪৮৪ জন শিক্ষার্থীর হিসেবে এ বাজেটে একজন শিক্ষার্থীর পেছনে গড়ে ১ লাখ ২২ হাজার ৯৪৯ টাকা বরাদ্দ পড়ছে| অর্থাৎ বছরে প্রতিটি শিক্ষার্থীর জন্য গড়ে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ের সুযোগ ˆতরি হয়েছে|
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বরাদ্দের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি এর ¯^চ্ছতা ও কার্যকারিতা বাস্তবায়ন নিশ্চিত করা গেলে শিক্ষা ও গবেষণায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে| তবে এই বাজেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণার ও পড়াশোনার মান বৃদ্ধির জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন কুবি শিক্ষার্থীরা|
আইন বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন বলেন, 'অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাজেট তুলনামূলক কম| বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত চাহিদা, গবেষণা কার্যক্রম এবং আবাসন সংকট বিবেচনায় আরও বেশি বরাদ্দ প্রয়োজন ছিল| নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে এখনো অনেক উন্নয়ন চ্যালেঞ্জ রয়েছে| গবেষণাগার, আবাসন, পরিবহন ও প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারণে পর্যাপ্ত অর্থায়ন জরুরি| তাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী আরও বড় বাজেট বরাদ্দের প্রত্যাশা করছি|"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...