প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:06 AM
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুবিতে গায়েবানা জানাজা ও দোয়া
কুবি প্রতিনিধি
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা পড়ান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতুল ইসলাম।
এবিষয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, 'গতকাল মাইলস্টোন কলেজে বিমান বিদ্ধস্ত হয় এবং অনেক ছোট বাচ্চা মারা যায়। আমরা তো সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারছি না তাই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গায়েবানা জানাজার আয়োজন করি। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।'
গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রাহিম বলেন, 'গতকাল মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক ঘটানা ঘটেছে অনেকে আহত এবং নিহত হয়েছে। এজন্য আমরা একটি গায়েবানা জানাজা এবং দোয়া মাহফিল করি। যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদের মর্যাদা পাক এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি।'
উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়। এঘটনায় এখন অবধি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...