...
শিরোনাম
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ⁜ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র ⁜ কুসিকের মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার ⁜ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন: ⁜ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব ⁜ শোক সংবাদ মোশাররফ হোসেন ⁜ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের ⁜ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা ⁜ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ ⁜ শোক সংবাদ প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম ⁜ লালমাইয়ে জেলা প্রশাসক রোজী আকতারের মতবিনিময় সভা ⁜ মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন ’: ইউএনও ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০ ⁜ ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু ⁜ বাঙ্গরায় চাঞ্চল্যকর আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক পিন্টু গ্রেফতার ⁜ দা্লউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ⁜ চাঁদপুরে ডোপ টেস্ট এর ভয়ে লাপাত্তা এক পুলিশ অফিসার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jun 2026, 12:45 AM

...
পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী News Image
মাহফুজ নান্টু কুমিল্লা।। 

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সমাজ ও মানবকল্যাণে যারা নিবেদিতভাবে কাজ করছেন, তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য সমাজ রেখে যাওয়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৩ জুন) সকালে কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সমাজ আমরা পূর্বসূরিদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছি। তাদের সৃষ্ট ইতিবাচক কর্ম ও অবদানের ফলেই আজ আমরা একটি উন্নত ও পরিচ্ছন্ন সমাজে বসবাসের সুযোগ পাচ্ছি। সমাজে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকলেও পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে সমাজের কল্যাণে কাজ করা ব্যক্তিদের মূল্যায়ন প্রয়োজন।
তিনি আরও বলেন, অন্যকে ভালো হওয়ার আহ্বান জানানোর আগে নিজেকে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। অতীত থেকে আমরা যা পেয়েছি, আগামী প্রজন্মের জন্য তার চেয়েও ভালো কিছু রেখে যাওয়ার মানসিকতা থাকতে হবে।
অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান ও বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা-২০২৬ প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

এ বছর সম্মাননা লাভ করেন বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, চিকিৎসা ও মানবসেবায় অবদানের জন্য ডা. আব্দুল লতিফ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার জন্য জামিল আহমেদ খন্দকার, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বদরুল হুদা জেনু।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, অজিত গুহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতির বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

বিশ্বকাপের পর প্রথম অভিযানে যুক্তরাষ্ট্র জাতীয় দল ঢেলে সাজিয়েছেন মৌরিসিও পচেত্তিনো। আসন্ন চারটি ম্যা...

সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারে ৪৮টি 'এফ-৩৫ লাইটনিং টু' যুদ্ধ...

কুসিকের মশক নিধন অভিযান
কুসিকের মশক নিধন অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অভিযান চললেও বিভিন্ন...

কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ...

যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি...

-মো. মিজানুর রহমান তালুকদার,অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার। প্রতিষ্ঠাতা সভাপতি-সেকা...

ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব

মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পশু চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন অন্ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
➤ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
➤ কুসিকের মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
➤ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
➤ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
➤ শোক সংবাদ মোশাররফ হোসেন
➤ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের
➤ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা
➤ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ
➤ শোক সংবাদ প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম
➤ লালমাইয়ে জেলা প্রশাসক রোজী আকতারের মতবিনিময় সভা
➤ মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন ’: ইউএনও
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
➤ ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০
➤ ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
➤ বাঙ্গরায় চাঞ্চল্যকর আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক পিন্টু গ্রেফতার
➤ দা্লউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা
➤ চাঁদপুরে ডোপ টেস্ট এর ভয়ে লাপাত্তা এক পুলিশ অফিসার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir