প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:00 AM
দেবিদ্বারে গোমতীতে ভেসে আসা বিপুল পরিমাণ মাদক উদ্ধার
দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদীর পানিতে ভেসে আসা ১৭৮ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পুরান বাজার কুইশাগাজী বাড়ি সংলগ্ন গোমতী নদীর ভিতর থেকে স্থানীয়দের সহায়তায় বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোমতী নদীর পানিতে দুটি গাছের সাথে বাধা ৫ টি বস্তা পরিত্যক্ত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করে থানায় খবর দেন। সংবাদ পেয়ে দেবিদ্বার থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় ৫টি বস্তায় ৫০ বোতল বিদেশী মদ ও ১২৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, “স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদকের চালানটি পাচারের জন্যই নদীপাড়ে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক কারবারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...