প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 12 Jun 2026, 8:48 PM
ক্যামেরার সামনে ফিরছেন ক্যাটরিনা
দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ| গত বছরের ৭ নভে¤^র পুত্রসন্তানের মা হয়েছেন ক্যাট| সে কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন| মাতৃত্বকালীন সেই ছুটি কাটিয়ে এবার তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন| তবে এবার তার ফেরাটা একটু ভিন্ন| নিজেকে আর সিনেমায় সীমাবদ্ধ রাখছেন না এ অভিনেত্রী| নজর দিয়েছেন ওটিটি কনটেন্টেও| প্রথমবার কোনো ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা| কারণ, বর্তমান সময়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো শিল্পীদের জন্য দারুণ সুযোগ ˆতরি করছে| মা হওয়ার পর এখন তিনি এমন চরিত্র খুঁজছেন, যা তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে| এ ছাড়াও নতুন সিনেমার বিষয়েও ভাবছেন তিনি| জানা গেছে, ক্যাটরিনা নতুন নতুন গল্পের চিত্রনাট্য পড়া এবং বাছাই করা শুরু করেছেন| তিনি খুব ভেবেচিন্তে তার পরবর্তী প্রকল্পের সিদ্ধান্ত নেবেন| ২০২৭ সালের শেষ দিকে তিনি তার নতুন সিনেমা বা অন্য কোনো প্রকল্পের শুটিং শুরু করতে পারেন| কোনো কাজেই তাড়াহুড়া করতে চান না এ অভিনেত্রী| তার ভক্তরা এখন বড় পর্দা কিংবা ওটিটি- যেকোনো মাধ্যমে তার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন| ২০২৪ সালে মুক্তি পায় ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’| শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে ছিলেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি| এর পর থেকে তিনি আলোচনা এবং গণমাধ্যম থেকে কিছুটা দূরেই ছিলেন| ক্যাটরিনা ‘ওয়েলকাম’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘এক থা টাইগার’- এর মতো ব্লকবাস্টার সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত| উল্লেখ্য, ২০২১ সালে ক্যাটরিনা আর ভিকি কৌশল বিবাহবন্ধনে আবদ্ধ হন| গত বছরের ৭ নভে¤^র পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ| পুত্রের নাম রেখেছেন বিহান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...