প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 9:37 AM
ব্রাহ্মণপাড়ায় ভারতীয় হুইস্কিসহ তরুণ আটক ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় হুইস্কি বহন ও সেবনের সময় মো. সজীব (১৯) নামের এক তরুণকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার টি অ্যান্ড টি সড়কের মাথায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানে তাঁর কাছ থেকে চার বোতল ভারতীয় ‘ম্যাকডুয়েল নাম্বার ওয়ান’ হুইস্কি উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। আদালতে সজীব মাদক বহন ও সেবনের কথা স্বীকার করলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. সজীব ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মো. রমজান আলীর ছেলে। অভিযানে সহযোগিতা করে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযান শেষে ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজ থেকে মাদক দূর করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস নেই। তিনি বলেন, সীমান্তঘেঁষা এই উপজেলায় ভারতীয় মাদকদ্রব্য পাচার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সব সময়ই সক্রিয়। সম্প্রতি এ ধরনের একাধিক অভিযান পরিচালিত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...