প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Jun 2026, 10:51 PM
মেক্সিকোতে ইরান ফুটবল দলকে রাজকীয় অভ্যর্থনা
এফএনএস বিদেশ :
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছে রাজকীয় অভ্যর্থনা পেয়েছে ইরানের জাতীয় ফুটবল দল| গতকাল বৃহস্পতিবার ভোরবেলায় বিমানবন্দরে জড়ো হওয়া সমর্থকরা ইরানের পতাকা উড়িয়ে খেলোয়াড়দের ¯^াগত জানান| দলটির নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেয় মেক্সিকান কর্তৃপক্ষ এবং হেলিকপ্টারের সহায়তায় তাদের হোটেলে পৌঁছে দেওয়া হয়| কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে| যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে অ্যারিজোনার টুসন থেকে সরে এসে সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নিজেদের অনুশীলন ঘাঁটি স্থাপন করেছে ইরান দল| জটিল প্রস্তুতি পর্বের মধ্যেও এই অভ্যর্থনা দলটির জন্য ইতিবাচক অভিজ্ঞতা হয়ে উঠেছে| স্থানীয় সময় ভোর ৫টায় বিমানবন্দরে উপস্থিত ছিলেন কয়েক ডজন সমর্থক| তাদের মধ্যে স্থানীয় মেক্সিকান নাগরিকদের পাশাপাশি ইরানি বংশোদ্ভূতরাও ছিলেন| তারা খেলোয়াড়দের উৎসাহ দেন, অটোগ্রাফ নেন এবং পতাকা উড়িয়ে শুভেচ্ছা জানান| এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সহায়ক স্টাফের ১৫ সদস্যকে ভিসা দিতে অ¯^ীকৃতি জানায়| একইসঙ্গে প্রথমদিকে দলটিকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ম্যাচ শেষে একই দিনে ফিরে যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল| তবে পরবর্তী আলোচনার পর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ খেলোয়াড় ও প্রয়োজনীয় স্টাফদের ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়| বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হবে| প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড| এরপর বেলজিয়াম ও মিসরের বিপক্ষে মাঠে নামবে দলটি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...