প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Jun 2026, 10:50 PM
ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান
এফএনএস বিদেশ :
ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান| দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে| এর আগে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে| আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে| গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জর্ডানের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ভোরে জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স জারকা গভর্নরেটের আজরাক এলাকার দিকে ইরান থেকে নিক্ষেপ করা ২০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করেছে| আজরাক এলাকাটি রাজধানী আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত| বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার ফলে কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়ে| তবে এতে কেউ হতাহত বা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...