প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:36 AM
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃ
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) ৯ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে “কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, অধ্যাপক, রসায়ন বিভাগ এবং পরিচালক, আইকিউএসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। জনাব সালমা পারভিন সুমা, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ এবং অতিরিক্ত পরিচালক, আইকিউএসি-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, পরিচালক, আইকিউএসি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, এবং ছাত্রকল্যাণ পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা এবং বিভিন্ন প্রোগ্রামের সেল্ফ-অ্যাসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা, দায়িত্ব এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের গুণগত মানোন্নয়ন কার্যক্রমে কার্যকরভাবে প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...