প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:35 AM
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার পলাতক আসামি ও দুইজন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি. এম. এ. মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার পলাতক আসামি মো. জসিম উদ্দিন (৪০) কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল ওয়াদুদ ওরফে অদুদের ছেলে।
এদিকে থানার এসআই সৈকত মজুমদার ও এএসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ তেতাভূমি নোয়াপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
অপরদিকে, এএসআই মো. ইমরান হোসেন পৃথক আরেকটি অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আক্তারুজ্জামান আক্তার (৩৩) কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার টাকই মধ্যপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...