...
শিরোনাম
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান ⁜ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক ⁜ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2026, 9:00 AM

...
মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা News Image
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ভেজাল ও শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কয়েকটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব হাছান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল ও পাউডার মিশিয়ে শিশুদের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়।
অভিযানকালে ‘জো জো গ্লাস ড্রিংকস’, ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস’, ‘জো জো এডিবল জেল’, বিভিন্ন ফ্লেভারের আইস ললি এবং কোকোনাট ফ্লেভার্ড পানীয় উৎপাদনে অতিরিক্ত রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ মেলে। এ অপরাধে বাদল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে বি-বাড়িয়া বেকারিতে অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে বাটার বন, কেক, বিস্কুট, ক্রিম বন, ক্রিম কেক ও ক্রিম রোল উৎপাদনের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কুট জব্দ করা হয়, যা পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের মো. ইকবাল আহম্মদ ও প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় এবং মুরাদনগর থানার এসআই আব্বাস আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...

মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...

অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি  আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...

প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
➤ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
➤ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক
➤ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir