প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jun 2026, 12:57 AM
বার্ড-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত
৭ জুন রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
(বার্ড)-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত হয়েছে| গত ২৭/০৫/২০২৬ বার্ড-এর
প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচির সূচনা করা হয়| প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বার্ড-এর
লালমাই অডিটেরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়| সভায় সভাপতিত্ব করেন বার্ডের
জ্যেষ্ঠতম পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন| আলোচনা সভার মঞ্চে আরো উপস্থিত ছিলেন
বার্ডের পরিচালক (প্রশাসন) মিজ আইরীন পারভিন| আলোচনা সভায় সভাপতি মহোদয় বলেন, বার্ড
বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে| বার্ড-এর পরীক্ষামূলক প্রকল্পগুলো
সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে| আলোচনা সভায় বার্ডের বিভিন্ন স্তরের
কর্মকর্তা-কর্মচারীগণ, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীগণ এবং বিশেষ বুনিয়াদি কোর্সের
প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন| সভাটি সঞ্চালনা করেন মিজ ফরিদা ইয়াসমিন, উপপরিচালক,
বার্ড| আলোচনা সভার পরবর্তী পর্যায়ে গত বছর পিআরএল-এ গমণকারী বিদায়ী কর্মকর্তা-
কর্মচারীগণকে সংবর্ধনা প্রদান করা হয়| এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রক্তদান
কর্মসূচি, পুনর্মিলনী ও প্রীতিভোজ, মিলাদ মাহফিল, ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...