প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:39 AM
হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চাইলেন প্রবাসী তুহিন মজুমদার
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের নলচর গ্রামের বাসিন্দা প্রবাসী তুহিন মজুমদার সংবাদ সম্মেলনের মাধ্যমে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
লিখিত বক্তব্যে তুহিন মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের খালিদ আহাম্মদ রিফাত, আতিক হোসেন, আলী আহাম্মদ ও মো. কবির আহাম্মদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ৩১ মে সকাল সাড়ে ৯টার দিকে নলচর গ্রামের একটি চায়ের দোকানের সামনে তাকে একা পেয়ে তারা হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, যুবলীগ নেতা খালিদ আহাম্মদ রিফাত ও আতিক হোসেন তাকে জোরপূর্বক ধরে রেখে অন্যদের সহযোগিতায় এলোপাতাড়ি মারধর করে। হামলায় তার কাঁধ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে তার বাম চোখে ঘুষি মারা হয় এবং লোহার রড দিয়ে কোমরে আঘাত করা হয়।
তুহিন মজুমদার আরও বলেন, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অভিযুক্তদের অব্যাহত হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অভিযুক্তদের দায়ী করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...