প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:38 AM
কুমিল্লা নগরীতে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত ৬
কুমিল্লা নগরীর শিশু পার্ক সংলগ্ন সড়কে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত একজনকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহত সকলের পরিচয় জানা না গেলেও আহতদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের জারিকারক মোহাম্মদ দিদার হোসেন সোহাগ, রাজস্ব শাখার কর্মচারী সজিব আহমেদ এবং সহকারী নাজির রোহান রায়হান রয়েছেন।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। জেলা নাজির মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আহত সজিব আহমেদ ও রোহান রায়হান প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। তবে দিদার হোসেন সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি তিনটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি সড়কের একপাশে উঠে যায়। এতে অটোরিকশার চালকসহ অন্তত ৬ জন আহত হন। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...