প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:30 AM
চৌদ্দগ্রামে জুলাই স্মৃতি ধরে রাখতে ‘এক শহীদ-এক বৃক্ষ’ রোপন কর্মসূচি উদ্বোধন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ কর্তৃক জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের শহীদদের স্মৃতিকে ধরে রাখতে “এক শহীদ-এক বৃক্ষ” কর্মসূচি পালন করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই স্মৃতি গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এক শহীদ-এক বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন। বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন সাগর, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল হুদা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সফিকুর রহমান, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো: শাহীন আলম, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: গিয়াস উদ্দিন, জুলাই শহীদ মো: জামশেদুর রহমান মিয়াজীর চাচা মো: আইয়ুব আলী মিয়াজী, শহীদ শাখাওয়াত হোসেন শাহাদাত এর মামা আব্দুর রহিম মজুমদার শামীম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...