প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 9:27 AM
চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
এমরান হোসেন বাপ্পি
“আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি”| এমন কথা ডাইরীতে লিখে চৌদ্দগ্রামে রাশেদা আক্তার পপি নামে এক গৃহবধূ তার দুই শিশু সন্তান নিয়ে নিখোঁজ রয়েছেন| স্ত্রী ও সন্তানদের হন্য হয়ে খুঁজেও কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে ¯^ামী জাহেদ হাসান থানা-ফাঁড়ির বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন| ঘটনাটি ঘটেছে উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামে| রবিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় স্ত্রী-সন্তানদের খোঁজ পেতে অভিযোগ দিতে এসে জাহেদ হাসান জানান, তিনি একজন বেকারী শ্রমিক| কাজের সুবাধে ফেনী জেলার ছাগলনাইয়া এলাকায় থাকেন| ৭ বছর আগে একই গ্রামের ছালেহ আহামদের মেয়ে রাশেদা আক্তার পপির সাথে তার বিয়ে হয়| দাম্পত্য জীবনে শহিদুল ইসলাম ফারহান নামে ৬ বছর ও ফায়েজ নামে ৪ বছরের দুই ছেলে সন্তান রয়েছে| গত ২১ মে বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছে বলে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়| তারপর থেকে আমার স্ত্রী-সন্তানদের কোন খোঁজ পাচ্ছিনা| আমি ছাগলনাইয়া থেকে এসে ঘরের ভিতরে একটি ডাইরী খুঁজে পাই| সেখানে পেন্সিল দিয়ে লেখা রয়েছে “আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি”| আপনার থেকে আমি এমন ব্যবহার আশা করি নাইতো| কেন অন্যের কথা শুনে আমার সাথে এমন ব্যবহার করলেন|
আপনিতো জানেন আপনার একটু ঝাঁকি মারা কথায় আমি অনেক কষ্ট পাই| আপনি আমার উপরের রূপটাই দেখলেন, আর ভিতরের ভালোবাসা বুঝলেন না| আপনি যেটা ভাবলেন, আসলে তেমন কোন কিছু না| আপনি আমাকে মাফ করে দিয়েন| আমি আপনার বিশ^াস ভেঙ্গে পেলেছি| ডাইরীতে লেখা সম্পর্কে জাহেদ বলেন, আমি বিভিন্ন মাধ্যমে ও আমার স্ত্রীর হাতের মুঠোফোন চেক করে জানতে পারি কাউসার হাসনাত নামে এক যুবকের সাথে আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে| এ বিষয়ে তাকে আমি
একাধিকবার সর্তক করেছিলাম| রবিবার দুপুরে জাহেদ হাসান কাউসার হাসনাত নামক ওই যুবককে অভিযুক্ত করে থানায় স্ত্রী ও দুই শিশু সন্তানের সন্ধান চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন| এই বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক
বিউটি বলেন, জাহেদ হাসান নামে এক ব্যক্তি তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিখোঁজের বিষয়ে অভিযোগ নিয়ে এসেছিলেন| আমরা তদন্তের জন্য অভিযোগটি কনকাপৈত ফাঁড়িতে প্রেরণ করেছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...