প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 9:23 AM
চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
সোহেল রানা:
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় স্বামীর ঘর থেকে দুই সন্তানের জননী মাহমুদা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের বাবার পরিবারের অভিযোগ, মাহমুদাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে স্বামীর পরিবারের দাবি, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক থাকায় মাহমুদার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
গত শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের বাড়েরা গ্রামের মাছ ব্যবসায়ী কাশেম ভূঁইয়ার বাড়ি (নিহতের স্বামীর ঘর) থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহমুদা একই উপজেলার মহিচাইল ভূঁইয়াপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য কামাল মিয়ার মেয়ে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে পারিবারিকভাবে বাড়েরা গ্রামের আবুল হাসেমের ছেলে মো. জাকির হোসেনের সাথে বিয়ে হয় মাহমুদার। বিয়ের পর থেকেই শ্বশুর আবুল হাসেম বিভিন্ন অজুহাতে মাহমুদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি পারিবারিক কলহের জেরে রাগ করে মাহমুদা বাবার বাড়ি চলে যান।
নিহতের চাচা আলাউদ্দিন বলেন, আমার ভাতিজিকে নিতে শুক্রবার বিকেলে তার শ্বাশুড়ি ও চাচি শ্বাশুড়ি আমাদের বাড়িতে আসে , দুই পরিবারের মধ্যে আলোচনা শেষে সন্ধ্যায় মাহমুদাকে আমরা বুঝিয়ে শুনিয়ে স্বামীর বাড়ি পাঠাই। বাড়ি থেকে যাওয়ার কিছুক্ষণ পরই ওর শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায় মাহমুদা অসুস্থ। খবর পেয়ে রাত আনুমানিক ৯টায় আমরা ওই বাড়িতে গিয়ে ওর মরদেহ দেখতে পাই। প্রকৃতপক্ষে আমার ভাতিজিকে তার স্বামী ও শ্বশুরসহ অন্যরা মিলে নির্যাতন করে হত্যা করেছে।
সরেজমিনে বাড়েরা গ্রামে নিহতের স্বামীর বাড়ি ও আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, তাদের দাবি গৃহবধূ মাহমুদা বিষ পান করে আতœহত্যা করেছে। মাহমুদা বাবার বাড়ি থেকে অটোরিকশাযোগে আসার পথেই কয়েকবার বমি করেছিলেন। বাড়িতে আসার পর আরও অসুস্থ হয়ে পড়লে তাকে চান্দিনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই লাশ রেখে বাড়ি ছেড়ে পালায় অভিযুক্তরা।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে হত্যা বা আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের চাচা আলাউদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি গ্রহণ করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...