প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 12:34 AM
বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু
মো.জাকির হোসেন, কুমিল্লা উত্তর প্রতিনিধি।
রোববার ২৪ মে কুমিল্লার বুড়িচং - রামপুর পোস্ট অফিস সড়কের গোবিন্দপুর শ্রীপুর গোমতীনদীর প্রতিরক্ষা বাঁধের নীচে ধান বুঝাই অটোরিকশা নিয়ে উপরে উঠার সময় অটোরিকশা উল্টে চাপা পড়ে এক কলেজ সহায়ক আব্দুল মান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আব্দুল মান্নান কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলেজ হিসাব রক্ষক নজরুল ইসলাম জানান বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অফিস সহায়ক মোঃ আব্দুল মান্নান (৫৫) রোববার সকালে ৩ টি অটোরিকশা যোগে ১০ মন ধান বুঝাই করে অটোরিকশা যোগে কংশনর বাজার বিক্রি করার জন্য যায়। এর মধ্যে বুড়িচং - রামপুর পোস্ট অফিস সড়কের পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নীচ থেকে অটোরিকশা নিয়ে আব্দুল মান্নান বাঁধের উপর উঠার সময় অটোরিকশা উল্টে তার উপর পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ১ ছেলে ১ মেয়ে রয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন এ বিষয়ে কেউ আমাকে জানায় নি। আমাদের কে জানালে আইনগত সহায়তা করব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...