প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 12:27 AM
চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চান্দিনা প্রতিনিধি|
কুমিল্লার চান্দিনায় ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসার জমিদাতা
সদস্য মরহুম হাজী আবদুর রব সাহেবের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|
রবিবার (২৪ মে) বাদ যোহর পৌরসভার ছায়কোটে অবস্থিত ওই মাদরাসা মিলনায়তনে
এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ রেজভীয়া
তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের মহাসচিব মুফতি কাজী ছিদ্দিকুর
রহমান নাজিরী|
সভায় বক্তারা মরহুম হাজী আবদুর রব সাহেবের দ্বীনি খেদমত, মাদরাসার উন্নয়নে
অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন|
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. রুহুল আমীন মে¤^ার, মো.
আবদুল হাকিম (অব.), জমিদাতা সদস্য আবদুল হক, মো. আহসান হাবিব,
মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের খলীফা আল্লামা আলহাজ্ব
মাওলানা এম. এ. মবিন আনোয়ারী নাজিরী, মুফতি বদিউল আলম সুন্নী আল
কাদেরী, প্রভাষক মুফতি আবদুল হাকিম নাজিরী, মো. সেলিম মিয়াজী, দাতা
সদস্য মো. রুহুল আমীন ও আবদুর রশিদ|
এছাড়াও বক্তব্য রাখেন মাদরাসার সেক্রেটারি মো. সালাহ উদ্দিন এবং প্রধান শিক্ষক
মুফতি হুমায়ুন কবির নাজিরী|
এসময় উপস্থিত ছিলেন হাফেজ মো. মারুফ, হাফেজ আবুল কাশেম, হাফেজ
মজিবুর রহমান, সহকারী শিক্ষক কাজী মনির হোসেন, মো. শরীফুল ইসলামসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা|
অনুষ্ঠানের শেষে মিলাদ ও কিয়াম পরিচালনা করা হয়| পরে মরহুম হাজী আবদুর রব
সাহেবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...