প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 May 2026, 8:48 PM
বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
এফএনএস স্পোর্টস:
মাঠের লড়াইয়ে দীর্ঘ দেড় দশক ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের ˆদ্বরথ চলেছে লিওনেল মেসির| এবার মাঠের বাইরেও পর্তুগিজ মহাতারকার গড়া রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর| ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সর্বশেষ আর্থিক বিশ্লেষণ অনুযায়ী, ইন্টার মায়ামির এই ফুটবলারের মোট সম্পদ এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি| ব্লুমবার্গের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৭ সাল থেকে কেবল মাঠের বেতন এবং বোনাস বাবদই ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি আয় করেছেন ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি| পরবর্তীতে কর সমš^য়, ˆবশি^ক বাজারের পারফরম্যান্স, বিভিন্ন লাভজনক ব্র্যান্ডের স্পনসরশিপ এবং সফল বাণিজ্যিক বিনিয়োগের হিসাব মিলিয়ে তার বর্তমান নিট সম্পদ এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে| এর আগে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ফুটবলার হিসেবে এই বিলিয়নিয়ার ক্লাবে ঢ়ুকেছিলেন| মেসি হলেন দ্বিতীয় ফুটবলার| এদিকে ২০২২ বিশ^কাপ জয়ের পর লিওনেল মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) অবিশ^াস্য প্রস্তাব দিয়েছিল সৌদির প্রো লিগ| কিন্তু মেসি সেই টাকার পাহাড়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে| ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস জানিয়েছেন, ক্লাব থেকে মেসির বার্ষিক বেতন ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলারের মধ্যে হলেও তার চুক্তিতে অ্যাপল টিভির রেভিনিউ-শেয়ারিং (লভ্যাংশ অংশীদারিত্ব) এবং ক্লাবের ইকুইটি বা মালিকানার লোভনীয় অপশন যুক্ত রয়েছে| মেসির উপস্থিতিতে ইন্টার মায়ামির বর্তমান ব্র্যান্ড ভ্যালু আকাশচু¤^ী হয়ে ১.৪৫ বিলিয়ন ডলারে ঠেকেছে, যা বর্তমানে আমেরিকার সবচেয়ে মূল্যবান এবং বিশে^র ১৬তম দামী ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেড থেকেও এগিয়ে| মেসির এই বিশাল সাম্রাজ্য কেবল মাঠের চুক্তির ওপর নির্ভরশীল নয়| তার পরিবার ইউরোপ ও আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসায় বিশাল বিনিয়োগ করেছে| ২০২৪ সালের শেষের দিকে স্প্যানিশ শেয়ার বাজারে মেসির একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট তালিকাভুক্ত হয়, যার মূল্য ছিল ২৩২ মিলিয়ন ডলার| এর অধীনে রয়েছে একাধিক বিলাসবহুল হোটেল ও বাণিজ্যিক ভবন| এছাড়াও খাদ্য ও পানীয় শিল্পে স্পোর্টস ড্রিংকস এবং আর্জেন্টিনার বিখ্যাত রেস্তোরাঁ চেইন ‘এল ক্লাব দে লা মিলানেসা’-তে তার বড় বিনিয়োগ রয়েছে| এমনকি অবসরের পরবর্তী সময়ের জন্য ফুটবল ক্লাব কেনার ব্যবসাতেও নেমে পড়েছেন মেসি| স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ‘কর্নেলা’ এবং উরুগুয়ের ক্লাব ‘ডেপোর্টিভো এলএসএম’-এ (লুইস সুয়ারেজের সাথে যৌথভাবে) তার অংশীদারত্ব রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...