...
শিরোনাম
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা ⁜ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা ⁜ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য ⁜ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর ⁜ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা ⁜ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ⁜ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী ⁜ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল ⁜ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান ⁜ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি ⁜ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ⁜ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস ⁜ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 23 May 2026, 8:14 PM

...
টানা চতুর্থবার শীর্ষে রোনালদো, তালিকায় তৃতীয় মেসি News Image

এফএনএস স্পোর্টস: 

বিশে^র সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্রিস্তিয়ানো রোনালদো| টানা চতুর্থবার এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো এই জায়গাটি ধরে রেখেছেন পর্তুগিজ এই তারকা| গত ১২ মাসে কর ও এজেন্ট ফি বাদে তাঁর মোট আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা|

ফোর্বস প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ কোটি ডলারের এই আয় বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের রেকর্ড স্পর্শ করেছে| ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশ শুরু করার পর এটি এক বছরে যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড| মুদ্রাস্ফীতি সমš^য় করলে অবশ্য মেওয়েদারের সেই আয় এখনকার মূল্যে ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমান|

রোনালদোর এই আয়ের বড় অংশ এসেছে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে খেলার চুক্তি থেকে| ফোর্বস জানিয়েছে, শুধু মাঠের পারিশ্রমিক বাবদ তিনি পেয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার| বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার এসেছে বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, লাইসেন্সিং এবং স্মারক বিক্রি থেকে| বিনান্স, নাইকি ও পার্পলেক্সিটির মতো বড় ব্র্যান্ডের সঙ্গে রয়েছে তাঁর দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব|

ষষ্ঠবার শীর্ষে ওঠায় বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে বসেছেন রোনালদো| তবে গলফ তারকা টাইগার উডসের রেকর্ড ১১ বার শীর্ষে থাকার কীর্তি এখনও তাঁর নাগালের বাইরে| মাঠের বাইরেও থেমে নেই রোনালদো| ফোর্বস জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন তিনি| আল নাসরের সঙ্গে তাঁর চুক্তি আরও দুই বছরের জন্য নবায়ন হয়েছে|

দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ| রিংয়ে সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ হারালেও আয়ে পিছিয়ে পড়েননি তিনি| ফোর্বস জানিয়েছে, তাঁর মোট আয় ১৭ কোটি ডলার, যার মধ্যে ১৬ কোটি ডলারই এসেছে ম্যাচ ফি থেকে| তৃতীয় স্থানে ইন্টার মায়ামির লিওনেল মেসি, আয় ১৪ কোটি ডলার| চতুর্থ লেব্রন জেমসের আয় ১৩ কোটি ৭৮ লাখ ডলার এবং পঞ্চম শোহেই ওহতানির আয় ১২ কোটি ৭৬ লাখ ডলার|

ওহতানির বিষয়ে ফোর্বস জানিয়েছে, মাঠের বাইরে আয়ে তিনি সবার উপরে| তাঁর আনুমানিক ১২ কোটি ৫০ লাখ ডলার আসে স্পনসরশিপ থেকে| ৩৬ বছরের ফোর্বস ট্র্যাকিং ইতিহাসে কেবল এমএমএ তারকা কনর ম্যাকগ্রেগর তাঁর চেয়ে বেশি অফ-ফিল্ড আয় করেছেন, মূলত হুইস্কি ব্র্যান্ড বিক্রির মাধ্যমে|

এবারের তালিকায় একটি নজরকাড়া প্রবণতা চোখে পড়েছে| শীর্ষ দশের গড় বয়স ৩৭, যা ফোর্বসের ইতিহাসে সর্বোচ্চ| রোনালদো, লেব্রন জেমস ও ফেরারির লুইস হ্যামিলটন তিনজনই ৪১ বছর বয়সী| ফোর্বস জানিয়েছে, হ্যামিলটন গত ১২ মাসে ১০ কোটি ডলার আয় করেছেন, যা ফর্মুলা ওয়ান ইতিহাসে নতুন রেকর্ড|

সামগ্রিকভাবে শীর্ষ ১০ অ্যাথলেট একসঙ্গে আয় করেছেন ১৪০ কোটি ডলার| শীর্ষ ৫০ অ্যাথলেটের মোট আয় ৪১০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম| তবে মুদ্রাস্ফীতি সমš^য় ছাড়াই এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড বলে জানিয়েছে ফোর্বস| ১৮টি দেশ ও আটটি ভিন্ন খেলার প্রতিনিধিত্ব রয়েছে তালিকায়| সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব বাস্কেটবলের, ২০ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন তালিকায়|




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমা...

শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্...

অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয...

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের...

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন ন...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় ক...

লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

​মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ...

মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য

‎‎কুবি প্রতিনিধি‎‎মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
➤ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
➤ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
➤ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর
➤ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
➤ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা
➤ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী
➤ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল
➤ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
➤ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
➤ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
➤ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
➤ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir