...
শিরোনাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜ চলতি বছরে হচ্ছেনা বিপিএল ⁜ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ⁜ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা ⁜ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ⁜ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ⁜ ডলারের দাম আরও কমেছে ⁜ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের ⁜ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ ⁜ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি ⁜ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স ⁜ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি? ⁜ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার ⁜ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব ⁜ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 7:14 AM

...
শিক্ষক নিয়োগের দাবিতে কুবির ফার্মেসি বিভাগে তালা, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। বিভাগের আটটি চলমান ব্যাচের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন শিক্ষক। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। পরিস্থিতিতে অতিদ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বিভাগের শিক্ষার্থীরা। এই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন এবং তালা ঝুলিয়েছেন শ্রেনিকক্ষগুলোতে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর একটার দিকে শিক্ষার্থীরা বিভাগের সকল শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফার্মেসী বিভাগ থেকে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং শিক্ষক নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে 'শিক্ষক নাই, শিক্ষক নাই, ফার্মেসিতে শিক্ষক নাই', 'শিক্ষক চাই, শিক্ষক চাই, ফার্মেসিতে শিক্ষক চাই', 'এক দফা এক দাবি, ফার্মেসিতে শিক্ষক চাই', 'নো টিচার, নো ক্লাস', 'দিক্ষার দিক্ষার, প্রশাসন দিক্ষার'- শীর্ষক স্লোগান দেন।

এর আগে বুধবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষক সংকট নিরসনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

সময় শিক্ষার্থীরা বলেন, 'দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছি আমরা। বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। ফলে বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে, আমরা ক্লাসে ফিরবো না।'

বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত হিমু বলেন, 'শিক্ষা হচ্ছে আমাদের অধিকার। আর আমরা এমন এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, যেখানে সেই শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকই নেই। শিক্ষক সংকট নিরসনে আমাদেরকেই প্রশাসনের কাছে আন্দোলন করতে হচ্ছেএটা প্রশাসনের জন্য লজ্জাজনক।'

 তিনি আরও বলেন, 'আমরা বারবার দাবি জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু কোনো কার্যকর সমাধান পাইনি। গতকাল আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি, আজ ক্লাসরুমে তালা দিয়েছি। যদি অতিদ্রুত বিভাগে নতুন শিক্ষক নিয়োগ না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো। আমরা প্রয়োজনে অন্য কোনো বিভাগে ক্লাস নিতে দেবো না এবং এর দায়ভার সম্পূর্ণভাবে প্রশাসনকে নিতে হবে। এমনকি প্রয়োজনে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হবে। আমরা প্রশাসনের কাছ থেকে দ্রুত সন্তোষজনক সমাধান চাই।'

২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম ভূঁইয়া বলেন, 'ফার্মেসী কাউন্সিলের নিয়ম অনুযায়ী, প্রতি ১০ জন শিক্ষার্থীর বিপরীতে ০১ জন শিক্ষক থাকার কথা। কিন্তু আমাদের বিভাগে প্রায় ৩০০ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র জন শিক্ষক রয়েছেনএর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না।'

তিনি আরও বলেন, 'আমাদের এক দফা দাবি যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা প্রয়োজনে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেবো। আর যদি আমাদের ভিসি স্যার বলেনতিনি পারেন না, তাহলে আমরা প্রয়োজনেলং মার্চ টু ইউজিসিথ করবো।'

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...

ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...

চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছরে হচ্ছেনা বিপিএল

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
➤ চলতি বছরে হচ্ছেনা বিপিএল
➤ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
➤ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
➤ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
➤ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
➤ ডলারের দাম আরও কমেছে
➤ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
➤ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
➤ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
➤ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স
➤ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
➤ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার
➤ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir