প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 May 2026, 11:59 PM
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি জরিনা বেগম ওরফে জনুফা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার রেনা মিয়া ওরফে জাহের মিয়ার স্ত্রী।
এদিকে, এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রাছেল মিয়া (৩৫) ও সেনাবাহিনী থেকে পলাতক সৈনিক (জিডি) মো. ইবরাহীমকে গ্রেপ্তার করা হয়। রাছেল মিয়া মহালক্ষীপাড়া এলাকার ছবির মেম্বারের ছেলে এবং ইবরাহীম উপজেলার বারেশ্বর গ্রামের এরশাদের ছেলে।
অপরদিকে, এএসআই মো. নুর আহসানের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নাইঘর এলাকার ইসমাইলের ছেলে।
এছাড়া, এসআই আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পলাতক আসামি মো. ইব্রাহীম (৩০) গ্রেপ্তার হন। তিনি উপজেলার দুলালপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...