...
শিরোনাম
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’ ⁜ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া ⁜ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি ⁜ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা ⁜ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার ⁜ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:19 AM

...
মুরাদনগরে কোরবানির জন্য চাহিদার চেয়ে ৩ হাজারের বেশি পশু প্রস্তুত News Image

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়ে গেছে কুরবানির পশুর হিসাব-

নিকাশ| মুসলিম ধর্মাবল¤^ীদের ধর্মীয় উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মুরাদনগর

উপজেলার খামারিরা| দম ফেলারও ফুরসত পাচ্ছেন না তারা| ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে|

বিভিন্ন খামার ছাড়াও বাড়ি বাড়ি গরু-ছাগল পালন করেছেন খামারি ও সাধারণ মানুষ| এ

কারণে এবার এ অঞ্চলে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে আশা করছে প্রাণিসম্পদ

বিভাগ| এবার চাহিদার চেয়ে বেশি কুরবানির পশু প্রস্তুত রয়েছে বলে জানান তারা|

প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের খামারে ২১

হাজার ৬৭৬টি কোরবানিযোগ্য পশু রয়েছে| এর মধ্যে গরু ১৫ হাজার ৬৭১টি, মহিষ ১৫৪টি,

ছাগল ৫ হাজার ১৫৮টি, ভেড়া ৬৭৩টি অন্যান্য ২৯টি পালন হয়েছে| এবার পশুর চাহিদা ১৮ হাজার

৫১৮টি হলেও চাহিদার তুলনায় প্রায় ৩ হাজারের বেশি পশু প্রস্তুত রয়েছে|

উপজেলার বিভিন্ন খামার ঘুরে জানা গেছে, অনেক খামারি ঈদুল আজহা সামনে রেখে পশু লালন

পালনে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন| ঈদে এসব বিক্রি করে লাভের প্রত্যাশা করছেন তারা|

এছাড়া স্থানীয় বেপারিরা এলাকায় কৃষকদের বাড়িতে বাড়িতে গিয়ে গরু ক্রয় করে বিভিন্ন

হাট বাজারে বিক্রি করছে| এসব পশুর স্থানীয় হাট ছাড়াও বিক্রির জন্য ঢাকা, চট্টগ্রাম ও

সিলেটে চলে যায়| তবে গো-খামারি ও কৃষকদের এই প্রত্যাশা শেষ পর্যন্ত থাকবে কিনা এ

নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে|

খামারিরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম বেড়েছে| তাই গরু

মোটাতাজাকরণে হিমশিম খেতে হচ্ছে তাদের| তবুও ভালো মূল্যে গরু বিক্রি করতে পারলে

লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করেন তারা| পাশাপাশি, ভারতীয় গরুর আমদানিকে

কেন্দ্র করে রয়েছে তাদের বাড়তি উদ্বেগ| খামারিরা মনে করছেন, ভারতীয় গরুর আমদানি বন্ধ হলে

দেশীয় গরুর চাহিদা ও দাম উভয়ই বাড়বে, যা তাদের জন্য লাভজনক হবে|

তবে কয়েকজন খামারির সাথে কথা বলে জানা যায়, আগে গরু লাম্পি চর্মরোগ ও ক্ষুরারোগে

আক্রান্ত হতো ছোট বাছুর| এবছর অনেক বড় গরু এসব রোগে আক্রান্ত হয়েছিল| চিকিৎসা

করে ওইসব গরুগুলো সুস্থতা নিশ্চিত করেছেন| তাছাড়া রোগাক্রান্ত হয়ে যে সকল খামারে গরু

মারা গেছে সেই খামারগুলো কিছুটা লোকশানে পড়বে বলে জানান তারা|

মুরাদনগর ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেজবাহুল

জান্নাত মিনি বলেন, প্রাকৃতিক উপায়ে এবং ¯^াস্থ্যসম্মতভাবে এলাকায় পশু মোটাতাজা

করা হয়েছে| মাংসের দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় পশু পালন বেড়েছে| রমজানের ঈদেও অনেক পশু

বিক্রি হয়েছে| এবারও ভালো দাম পাবেন খামারিরা| বাড়ি বাড়িতে কৃষকরা গরু ছাগল বিক্রি

জন্য প্রস্তুত রয়েছে| মুরাদনগরের বড় হাটগুলোতে আশপাশের উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বড়

ছোট গরু মহিষ বিক্রেতারা নিয়ে আসেন|

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি বলেন, উপজেলায় পশু বিক্রির

জন্য সাপ্তাহিক স্থায়ী ও অস্থায়ী প্রায় ৪০টি হাট রয়েছে| অস্থায়ী হাট অনলাইনেও চলে

বেচাকেনা| গো-খাদ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটারিং করা হয়েছে| ঈদের বাজারও

তদারকির ব্যবস্থা করা হবে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো

বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...

যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...

বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...

ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে চালকের আসনে টাইগাররা

ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...

জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
➤ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’
➤ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
➤ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
➤ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
➤ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
➤ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir