ফয়সল আহমেদ খান
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন,
"মাদকের ভয়াবহতার কাছে মা-বাবা,ভাই-বোন, নিকট স্বজন কেউ নিরাপদ নই।তারা মাদকের টাকার জন্য যে কোনো সময় যে কাউকে খুন পর্যন্ত করার নিকট উদহারন আছে।
মাদকসেবি ও ব্যবসায়ী এমন কোনো জঘন্য কাজ নেই, যা তারা করতে পারে না।এজন্যই
মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে নিতে কোনো ধরনের তদবির করা হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।"
তিনি বলেন, বাঞ্ছারামপুর, হোমনা, নবীনগর ও মুরাদনগর এলাকায় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সমাজে তাদের কোনো স্থান থাকবে না।
প্রতিমন্ত্রী সাকি আরও বলেন, “মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে এখন সময়ের দাবী। রাজনৈতিক পরিচয়ে কেউ যেন মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় না দেয়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি জানান, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাদকবিরোধী কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি খেলাধুলা, কর্মসংস্থান, প্রশিক্ষণ ও নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করে তরুণদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে তাদের প্রশাসনের পক্ষ থেকে উৎসাহ ও পুরস্কৃত করা হবে। একই সঙ্গে যারা প্রকাশ্যে মাদকবিরোধী কথা বললেও গোপনে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করে, তাদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান তিনি।
আজ শনিবার (১৬মে) ১১ টায় মাদক বিরোধী নাগরিক সমাবেশে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ আব্দুর রউফ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ আমিরুল ইসলাম সাজ্জাদ,
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম, বাঞ্ছারামপুর সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল হাসান ভূঁইয়াসহ উপজেলা বিএনপি, জামায়াত,এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নেতাকর্মী উপস্থিত ছিলেন।