প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:15 AM
আইইবি কুমিল্লা কেন্দ্রের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মহিউদ্দিন আকাশ :
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবি) কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে আইইবি কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকিরিয়া তাহের এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী (এমপি) ও সংরক্ষিত নারী আসনের এমপি প্রকৌশলী মারদিয়া মমতাজ, আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জুলাই যোদ্ধা। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইবি কুমিল্লা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মুহম্মদ সাইদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন আইইবি কুমিল্লা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ জামিল ও শফিউল আলম।
সেমিনারে “পরিবর্তিত ও অস্থিরতাপূর্ণ নগর উন্নয়ন: বিজ্ঞানভিত্তিক আবাসন পরিকল্পনা” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
এছাড়াও অনুষ্ঠানে আইইবির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয় আইইবি কুমিল্লা কেন্দ্র। আলোচনা সভা ও সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন- ঢাকার তিন'শ ফিট থেকে বনশ্রী পর্যন্ত একটি বিকল্প রাস্তা করার পরিকল্পনা করছে সরকার। এই প্রকল্প নিয়ে রাজউক কাজ করছে। বিএনপি সরকার মাত্র তিন মাসে ৫ বছরের উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছে। কুমিল্লাবাসী ইতোমধ্যে এই তিন মাসে ওয়াসা,কুমিল্লা উন্নয়ন কতৃপক্ষ পেয়েছে।
এসময় মন্ত্রী প্রকৌশলীদের বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাশ দেন। বিশেষ করে প্রকৌশলীদের অত্যাধুনিক একটি অডিটোরিয়াম নির্মান ও উন্নয়ন কতৃপক্ষের ইসি কমিটিতে রাখার আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...