প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:13 AM
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের প্রবাসী নিহত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটের নুর আলম (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছে। একই ঘটনায় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া নামক অপর ব্যক্তি নিহত হয়। নুর আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মরহুম খলিল সওদাগরের ছেলে। মৃত্যুকালে তার মাতা, স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম সৌদি আরবের রিয়াদে ব্যবসা করতেন। শুক্রবার মাল ক্রয়ের জন্য সে জেদ্দায় গিয়েছিল। মালামাল ক্রয় করে আবার রিয়াদে ফেরার পথে আফিফ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যায়। এসময় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রামের ইদ্রিস মিয়া নামক অপর ব্যক্তিও মারা গেছে।
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার মামা নুর আলম ও তার সঙ্গী চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া নামক অপর প্রবাসী এবং একজন সৌদি নাগরিক মারা যায়। গাড়ির চালকের অবস্থাও আশংকাজনক বলে তিনি জানান। প্রবাসী নুর আলমের মৃত্যু সংবাদে তার পরিবারসহ এলাকার সর্বত্র চলছে শোকের মাতম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...