প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 May 2026, 8:40 AM
কচুয়া উপজেলায় বিজিডিসিএল-এর অংশীজন সভা অনুষ্ঠিত
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর এবিকা গৌরীপুরস্থ গ্যাস বিতরণ এলাকার আওতাধীন কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেণির গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অডিটোরিয়ামে 'গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা' বিষয়ে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মোঃ এনামুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• মোঃ আবু নাসির ,সহকারী কমিশনার (ভূমি), কচুয়া উপজেলা;
• প্রকৌশলী মোঃ সোলায়মান, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস);
• নাহিদ বানী ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন);
• প্রকৌঃ মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক (বিপণন)।
এছাড়াও সভায় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
• উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স);
• উপ-মহাব্যবস্থাপক(বিক্রয়);
• উপ-মহাব্যবস্থাপক (ইএস) এবং
•উপ-মহাব্যবস্থাপক(রাজস্ব )।
গ্যাস স্বল্পতা, গ্যাসের চাপ স্বল্পতা বিষয়ে গ্রাহক ও সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। এছাড়াও গ্রাহক সেবার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মহাব্যবস্থাপক (বিপণন) মহোদয়।
সভায় একজন গ্রাহক অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানালে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, "বর্তমানে অধিক মূল্যে এলএনজি ক্রয় করতে হচ্ছে, তাই জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে আমাদের সকলকে আরও সজাগ হতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: আবু নাসির বলেন, কচুয়ায় যথাযথ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিজিডিসিএল কর্তৃপক্ষের প্রচেষ্টার পাশাপাশি গ্রাহকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা অপরিহার্য।
এছাড়া সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর হোসেন সেলিম।
সবশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...