প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 May 2026, 12:15 AM
প্রবাসীর স্ত্রী অর্থ সম্পদ ও সন্তান নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রবাসী মাহবুবুর রহমানের স্ত্রী ফারজানা আক্তার (২২) গত ৭মে এক কন্যা সন্তান,নগদ টাকা ও স্বর্ণালংকার নিয় (প্রেমিক) সাফিন নামক যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রবাসী মাহবুবুবুর রহমানের বাবা আবুল বাশার বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাদের/ঘটনার কোনো হদিস বের করতে পারেনি।এতে স্ত্রী, সন্তান,অর্থ ও সম্পদ হারিয়ে এখন পাগল প্রায় হয়ে প্রবাসে দিন কাটছে মাহবুবুর রহমানের।
মঙ্গলবার (১২মে) মাহবুবুর রহমানের পিতা আবুল বাশার সাংবাদিকদের জানান-আমি মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের বাসিন্দা।
গত ৬ বছর পূর্বে উপজেলার দুর্গাপুর গ্রামের ওমর ফারুকের কন্যা ফারজানা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে আমার ছেলে মাহবুবুর রহমানের সাথে বিয়ে হয়। গত আড়াই বছর থেকে আমার ছেলে মাহবুব সৌদি আরবে প্রবাস জীবন পার করছে।ছেলে (মাহবুব) বিদেশ যাওয়ার পর থেকে তার সকল আয় রোজগার স্ত্রী ফারজানা আক্তারের মাধ্যমে দেশে পাঠাচ্ছে। ফারজানা আমার নাতনিকে নিয়ে সুন্দর ভাবেই জীবন যাপন করে আসছে।
তিনি বলেন - আমার ছেলে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে (ছেলের) স্ত্রী ফারজানা আক্তার উপজেলার দুর্গাপুর গ্রামের বেলালের ছেলে সাফিনের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি নিয়ে ফারজানার অভিভাবকদের বেশ কয়েকবার অবগত করলেও,তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি কোন ব্যবস্থা।আমরা আমাদের মান সম্মানের ভয়ে এলাকার মানুষের কাছে জানাজানি করতে দেইনি।
তিনি আরো বলেন- ঘটনার দিন (গত ৭মে ফারজানা তার প্রেমিককে নিয়ে উধাও হওয়ার দিন) ছেলে মাহবুবুর রহমানের পাঠানো ৫০ হাজার টাকা ও একটি এনজিও থেকে ঋণ পরিশোধের জন্য তোলা ৫ লাখ টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকরসহ ৫ বছরের কন্যা সন্তান মায়মুনা আক্তার মারিয়াকে নিয়ে ফারজানা আক্তার প্রেমিক সাফিনকে নিয়ে পালিয়ে যায়।এরপর আমি আবুল বাশার বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাদের/ঘটনার কোনো হদিস বের করতে পারেনি।এতে আমার ছেলের স্ত্রী, সন্তান,অর্থ ও সম্পদ হারিয়ে এখন পাগল প্রায় হয়ে প্রবাসে দিন কাটছে।বলা যায় অনেকটা বাকরূদ্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে
স্ত্রী ও শিশু কন্যাকে উদ্ধার ও প্রেমিক সাফিনকে গ্রেপ্তারসহ ন্যায় বিচার দাবি করেছেন প্রবাসী মাহবুব।
এ ব্যাপারে পালিয়ে যাওয়া এক সন্তানের জননী ফারজানা আক্তারের মোবাইলে ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মাকসুদ আহমেদ জানান-অভিযোগটি সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই,বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...