...
শিরোনাম
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু ⁜ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া ⁜ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার ⁜ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 May 2026, 8:33 AM

...
চান্দিনায় শত অনিয়মের মধ্যেই ৬ কিলোমিটার সড়কের সংস্কার News Image

সোহেল রানা:

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি|

কুমিল্লার চান্দিনায় একটি সড়কের সংস্কার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত অনিয়ম ও নানা সমস্যায় জর্জিরত| ওই সড়কটি সংস্কার কাজের অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশও হয়| এতে প্রশাসনের কার্যত কোন ভূমিকা না থাকায় অনিয়মনের মধ্য দিয়েই সংস্কার কাজ চালিয়ে যায় ঠিকাদার! শেষ মুহুর্তে সড়কে প্রাইম কোট (বিটুমিনের প্রলেপ) ছাড়া ধুলাবালির মধ্যে এবং পাথরের সাথে বিটুমিনের যথাযথ মিশ্রণ না করেই কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদার| সড়কটির একদিকে কাজ করছে অন্যদিকে উঠে যাচ্ছে কার্পেটিং| স্থানীয়রা হাতের ইশারায় তুলে ফেলছে ৪০ এমএম কার্পেটিং| দীর্ঘদিন বেহাল সড়কটির দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা এমন অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয়দের সাথে ঠিকাদারের হাতাহাতির ঘটনাও ঘটে! এমনকি অনিয়মের অভিযোগ ক্যামেরায় বলা মুহুর্তে স্থানীয়দের ধাক্কা দিয়ে সরিয়ে ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহে বাধা দেন ঠিকাদার| জানা যায়- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটু¤^পুর বাস স্টেশন থেকে উপজেলার নবাবপুর ইউনিয়নের কালিয়ারচর সড়কটি দীর্ঘদিন

সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগি হয়ে পড়েছিল| পরবর্তীতে ওই সড়কটির কুটু¤^পুর স্টেশন এলাকা থেকে কেশেরা গরু বাজার পর্যন্ত প্রায় সোয়া ৬ কিলোমিটার সংস্কার কাজের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার| মেসার্স ওমর টেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ওই কাজটি পেয়ে সড়কটির মেকাডামে  নিম্নমানের কংক্রিট, বালুর পরিবর্তে মাটি ব্যবহার থেকে শুরু করে নানা কাজে অনিয়ম ও দুর্নীতি করতে শুরু করে| ওই ঘটনার সচিত্র  প্রতিবেদন বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়| তার কয়েক মাস পর সড়কটির কিছু অংশ কার্পেটিং করার এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন স্থান ফেটে চৌচির হয়ে যায়| এমন ঘটনায়ও দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় ˆদনিক রুপসী বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়| কিন্তু তাতেও প্রশাসনের পক্ষ থেকে কার্যত কোন ভূমিকা না থাকায় ঠিকাদার সবকিছুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মনগড়া মতো কাজ চালিয়ে যায়| বৃহস্পতিবার থেকে ওই সড়কটির কুটু¤^পুর বাজার সংলগ্ন এলাকায় কার্পেটিং কাজ শুরু করে ঠিকাদার| শনিবার (৯ মে) দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি সড়কটির কার্পেটিং হাতে উঠিয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়| খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে দেখেন- সড়কটির ধুলা-বালি না সরিয়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের লোকজনের অনুপস্থিতিতে সড়কে প্রাইম কোট ছাড়াই আপন মনে কার্পেটিং কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার| এসময় সংবাদকর্মীদের দেখে স্থানীয়রা ¯^াক্ষাৎকার দিতে এগিয়ে আসলেই ঠিকাদার জালাল উদ্দিন কালা স্থানীয়দের হাতে উত্তেজিত হয়ে হাতাহাতি করতে দেখা গেছে| স্থানীয় বাসিন্দা গাজী জালাল জানান- ঠিকাদার দূরে কোন এক জায়গায় পাথরের সাথে বিটুমিন মিশিয়ে এনে সড়কে ঢালছে| পাথরের সাথে বিটুমিন কম

থাকায় এবং মিশ্রণ ভাল না হওয়ায় পিচগুলো কালো হচ্ছে না| অপরদিকে নিয়মানুসারে সড়কে পিচ ঢালাই দেয়ার আগে বিটুমিনের প্রলেপ দিতে হয়| কিন্তু ওই সড়কে ধুলা-বালির উপর বিটুমিনের প্রলেপ না দিয়েই কার্পেটিং করে চলছেন ঠিকাদার| গত বৃহস্পতিবার যে স্থানে কার্পেটিং করেছে ওই স্থানটির এজিনে আমরা প্রথমে পা দিয়ে ঘষা দেই তাতেই দেখি কার্পেটিং উঠে যাচ্ছে| সাথে সাথে আমরা হাতে টান দিতেই অনায়াসে উঠে আসছে সড়কের কার্পেটিং| আমরা এর প্রতিবাদ করায় ঠিকাদার আমাদের সাথে খারাপ আচরণ করে এবং আমাদের দেখে নেয়ার হুমকি দেয়| স্থানীয় বাসিন্দা শাহজাহান  জানান- এই সড়কের দুর্ভোগে গত কয়েক বছরে অতিষ্ঠ জনগণ| সড়ক সংস্কার কাজে যদি এমন অবস্থা হয় তাহলে চলতি বর্ষায়ই নষ্ট হয়ে যাবে নতুন সড়ক| আবারও দুর্ভোগে প ড়বে কয়েক ইউনিয়নের বাসিন্দারা| তিনি আরও জানান- সড়ক কার্পেটিং করার তিনদিন পর হাতের ইশারায় উঠে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শনিবার বিকেলে সড়কটি পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন| তিনি সরেজমিন

পরিদর্শন করার পর অভিযোগের সত্যতা পান|  মেসার্স ওমর ট্রেডার্সের সত্বাধিকারী জালাল উদ্দিন কালা বিষয়টি সম্পূর্ণ  অ¯^ীকার করে বলেন- আমি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সিডিউল মোতাবেক কাজ করে যাচ্ছি| একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে|

চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান- অভিযোগ শুনেছি| আমি ঘটনাস্থলে যাচ্ছি| বিষয়টি তদন্তের পর মন্তব্য করতে পারবো|এতো অভিযোগের পরও কেন ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নিএমন প্রশ্নে কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন জানান-আমি নতুন এসেছি| ওই সড়কের বিষয়ে কোন অভিযোগ আমার জানা নেই| এখনযেহেতু জেনেছি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো|

এদিকে সচেতন মহল বলছে, একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে বারবার অনিয়মের অভিযোগ ওঠার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান আরও বেপরোয়া হ উঠেছে| তারা দ্রুত ¯^াধীন তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন| 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...

মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু
➤ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
➤ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
➤ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir