প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 May 2026, 8:23 AM
কুমিল্লা লালমাইয়ে গ্র্যান্ড রোভার সহচর দীক্ষা ২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় গ্র্যান্ড রোভার সহচর দীক্ষা অনুষ্ঠান ২০২৬ দুই দিনব্যাপি আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে অনুষ্ঠিত হয়| প্রথম দিন পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপি গ্র্যান্ড সহচর দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, পতাকা উত্তোলন ও প্রার্থণা সঙ্গীতের পর দুই দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি| বিভিন্ন সময়ে সেশন পরিচালনা করেন কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ উডব্যাজার মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট লিডার হাসান ভূইয়া, রুপসী বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো. কবির হোসেন, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার লিডার ওমর সালেহ তাসরিফ উডব্যাজার, লালমাই মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার উডব্যাজার মো. নোমান, লালকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার কাজী নজরুল ইসলাম, গার্ল ইন রোভার স্কাউট লিডার উডব্যাজার তাছলিমা আক্তার| দীক্ষা অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, রোভার সহচর দীক্ষা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি একজন রোভার স্কাউটের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও নেতৃত্বের পথে আনুষ্ঠানিক অঙ্গীকার| আজ যারা দীক্ষা গ্রহণ করছো, তোমরা শুধু একটি দলের দস্য হচ্ছো না, বরং মানবসেবা ও দেশ গঠনের এক মহান অভিযাত্রায় নিজেদের যুক্ত করছো|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...