প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 May 2026, 8:18 AM
অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের উদ্বোধন
এশিয়া পোস্ট কুমিল্লা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগের আয়োজনে এবং ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউসুফ মোল্লা টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, এশিয়া পোস্টের দাওয়াত বহু আগে পেয়েছি। অনলাইন নিউজের মধ্যে এশিয়া পোস্ট ভূয়া সংবাদ থেকে নিজেদের বিরত রাখবে। বর্তমানে কিছু লোক পোর্টাল খুলে সত্য সংবাদ না করে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা এসবের অবসান চাই। আমার কোনো ভুল হলে আপনারা লিখবেন এবং আমার ভুল ধরিয়ে দেবেন।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনে দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কী করেছি, তা আগামী মাসে তুলে ধরব। সকল আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। কোরবানির ঈদ যাতে সবাই সুন্দরভাবে পালন করতে পারে, সে জন্য বর্জ্য অপসারণের বিষয়ে কাজ করতে সকলের সহযোগিতা চাই।
আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, উদ্বোধনের আগেই এশিয়া পোস্ট সবার কাছে পরিচিতি লাভ করেছে। আধুনিক উপস্থাপনা ও ফটোকার্ডের মাধ্যমে ইতোমধ্যে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে গণমাধ্যমটি। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতির সেবায় নিয়োজিত থাকবে এশিয়া পোস্ট।
বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিবাদন পত্রিকার সম্পাদক ও সাবেক কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আগামীর সময় পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা টাউনহল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ কবির, নারী নেত্রী শাহানা, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, প্রথম আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, বাসসের কুমিল্লা প্রতিনিধি হাসান কামরুল, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন, ডেইলি স্টার কুমিল্লা প্রতিনিধি খালিদ হোসেন, কালবেলা কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম, কুমিল্লা কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, ডাক প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, কুমিল্লার আলোর বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম ফয়সাল, সাংবাদিক রোকসানা নীলা, কামরুল, সাংবাদিক মনিরুজ্জামান, সমাজকন্ঠের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন, মোতালেব হোসেন, সাংবাদিক আবদুল আওয়াল, মুফতি নাঈম আঃ বারী, এম এ হান্নান রোকন, সাদ্দাম হোসেন, মাসুম বিন ইদ্রিস, বিডি সমাচার টোয়েন্টিফোরের আবুবকর ছিদ্দিক সাইফিন, সাংবাদিক ইয়াসিন রোমেন, সাব্বির হোসেন, নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার, সফিউল্লা, সোহাগ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা করেন।অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...