প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 May 2026, 12:21 AM
চাঁদপুরে ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করে রাখা প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৪ অসাধু ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। শনিবার ৯ মে রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার দশানী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার ৪টি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে ৪ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড)-এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া জব্দকৃত জ্বালানি তেল সংশ্লিষ্টদের কাছে ফেরত প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...