প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 May 2026, 12:13 AM
ভিক্ষুক পুনর্বাসনে ব্রাহ্মণপাড়ায় গাভী ও অটোরিকশা বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় মানুষের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গাভী ও ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।
রোববার (১০ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার দুইটি ভিক্ষুক পরিবারের মাঝে এসব উপকরণ হস্তান্তর করা হয়।
"ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের আনু মিয়াকে ১ লাখ ৬ হাজার টাকা মূল্যের বাছুরসহ একটি গাভী এবং চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামের মেহেরজানকে ১ লাখ টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদা জাহান বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে সরকার বিভিন্ন পুনর্বাসনমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...