...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 May 2026, 12:05 AM

...
বরুড়ায় মেলা পরিচালকের উপর সন্ত্রাসী হামলা News Image
 বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নে একটি বৈশাখী মেলার পরিচালককে পরিকল্পিতভাবে পথ আটকে নির্মম মারধর এবং দোকানঘরে আটকে রেখে গুরুতর জখম করেছে একদল  সন্ত্রাসী। একই সময়ে তাঁর সঙ্গে থাকা সাক্ষীকেও মারধর করা হয়। দুজনের কাছ থেকে মোট ৭২,৫৬০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত ৯ জুন ২০২৫ তারিখ দুপুর সাড়ে বারোটার দিকে বরুড়া থানার শাকপুর সাকিনস্থ ইঞ্জিনিয়ার গেটসংলগ্ন রাস্তার উপর।
ঘটনার পটভূমি,
ভুক্তভোগী আলমগীর হোসেন খন্দকার (৪৮), পিতা-মৃত ফজর আলী খন্দকার, সাং-শাকপুর, ০৮ নং শাকপুর ইউনিয়ন পরিষদ, বরুড়া, কুমিল্লা। তিনি স্থানীয় শাকপুর পুরাতন বাজার হাইস্কুল মাঠে প্রতি বছরএকটি বৈশাখী মেলা পরিচালনা করে থাকেন।

জানা গেছে, গত ৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে প্রধান আসামি শাহাদাত হোসেন ও শাহপরান ফয়সালের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল মেলার ‘ভূতের ঘর’ স্টলে এসে টাকা দাবি করে এবং চেয়ার ভাঙচুর করে। আলমগীর হোসেন ও তাঁর সাক্ষী মাজহারুল ইসলাম উপস্থিত হলে সন্ত্রাসীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয়।

পথ আটকে পরিকল্পিত হামলা,
কিন্তু এরপরেও সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি। ৯ জুন ২০২৫ তারিখ দুপুরে আলমগীর হোসেন ও তাঁর সঙ্গী মাজহারুল ইসলাম মোটরসাইকেলে ব্যক্তিগত কাজে বরুড়া গিয়ে ফেরার পথে শাকপুরের ইঞ্জিনিয়ার গেটসংলগ্ন রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী বিবাদীরা মোটরসাইকেল আটকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ সময়, ১ নং আসামি শাহাদাত হোসেন* লোহার রড দিয়ে আলমগীরের কোমরে সজোরে আঘাত করে, যাতে হাড়ভাঙা মারাত্মক জখম হয়।২ নং আসামি শাহপরান ফয়সাল হকিস্টিক দিয়ে তাঁর পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে।৪ ও ৫ নং আসামি মাসুদ ও মাহি কাঠের লাঠি দিয়ে হাতে-পায়ে উপর্যুপরি আঘাত করে মাটিতে ফেলে দেয়।৩ নং আসামি শাহ আলম,আলমগীরের লুঙ্গির কোচ থেকে নগদ ৪২,৫৬০ টাকা* ছিনিয়ে নেয়।৭ নং আসামি ইমন হোসেন,পাইপ দিয়ে সাক্ষী মাজহারুলের হাতে মারাত্মক আঘাত করে।৮ থেকে ১০ নং আসামি ও অজ্ঞাতনামা আসামিরা মাজহারুলকে কিল-ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে।২ নং আসামি শাহপরান ফয়সাল** সাক্ষীর পকেট থেকে আরও ৩০,০০০ টাকা লুট করে নেয়।
দোকানঘরে আটকে পুনরায় নির্যাতন,
হামলার পর বিবাদীরা আলমগীর হোসেনকে টানাহেঁচড়া করে পাশের ফারুকের সিমেন্টের দোকানঘরে নিয়ে গিয়ে শাটার বন্ধ করে দেয়। বন্ধ ঘরের ভেতরে পুনরায় নির্মম মারধর করে গুরুতর জখম করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীদের কবল থেকে দুজনকে উদ্ধার করা হয়।

চিকিৎসা ও অভিযোগ দায়ের,
উদ্ধারের পর আলমগীর হোসেন ও মাজহারুল ইসলামকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আলমগীর হোসেন বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মোট *১০ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে** বিবাদী করা হয়েছে। সকল আসামি শাকপুর, ০৮ নং শাকপুর ইউনিয়ন পরিষদ, বরুড়া, কুমিল্লার বাসিন্দা।

এলাকায় আতঙ্ক,
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। বরুড়া থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir