...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 10 May 2026, 11:33 PM

...
হঠাৎ কংগ্রেসের ওপর ক্ষপলেন মোদি News Image


এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দীর্ঘদিনের মিত্র ডিএমকেকে ছেড়ে টিভিকের পাশে দাঁড়ানো নিয়ে দলটিকে আক্রমণ করেন তিনি| আর এই ঘটনায় ভারতীয় এই প্রধানমন্ত্রী কংগ্রেসকে ‘বিশ^াসঘাতক’ ও ‘পরজীবী’ দল বলে কটাক্ষ করেন| সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| একই সঙ্গে তিনি আশ^াস দিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ুর সঙ্গে কাজ চালিয়ে যাবে| তবে এ সময় বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) মিত্র কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মোদি| দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ডিএমকেকে ছেড়ে যাওয়াকে কেন্দ্র করে কংগ্রেসকে ‘পেছন থেকে ছুরি মারা’ এবং ‘পরজীবী’ দল বলে কটাক্ষ করেন তিনি| মোদি বলেন, ‘এখন তামিলনাড়ুর পরিস্থিতির দিকে তাকান| গত ২৫-৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল| বারবার ডিএমকের সঙ্গে জোট করেই কংগ্রেস সংকট থেকে বেরিয়ে এসেছে|’ তিনি বলেন, ‘এমনকি ২০১৪ সালের আগে কংগ্রেস যে ১০ বছর সরকার পরিচালনা করেছিল, সেটিও অনেকাংশে ডিএমকের সমর্থনের ওপর নির্ভর করেছিল| অথচ রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই সেই ডিএমকেকেই বিশ^াসঘাতকতার শিকার হতে হলো|’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ক্ষমতার লোভে অন্ধ কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পিঠে ছুরি মেরেছে| এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে তাদের আবার এমন একটি দল দরকার, যার কাঁধে চড়ে তারা এগোতে পারবে|’ এদিকে বিজয়ের নতুন মন্ত্রিসভায় ৯ জন মন্ত্রী রয়েছেন| সেখানে তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমš^য় করা হয়েছে এবং টিভিকে প্রধানের ঘনিষ্ঠদেরও জায়গা দেয়া হয়েছে| তবে রাহুল গান্ধীর কংগ্রেস থেকে কাউকে মন্ত্রিসভায় নেয়া হয়নি| অথচ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে প্রথম এগিয়ে এসেছিল কংগ্রেসই| রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারের সময় থেকেই বোঝা যাচ্ছিল কংগ্রেস বিজয়ের দিকে বিশেষ নজর রাখছে| বলা হচ্ছে, রাহুল গান্ধী তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থানের সম্ভাবনায় যথেষ্ট আস্থা রেখেছিলেন| আর তা এতটাই যে, নির্বাচনের আগে ডিএমকের ডাকা কয়েকটি ˆবঠকেও কংগ্রেস অংশ নেয়নি| তবে মোদি গত শনিবার কংগ্রেস নিয়ে যা বলেছেন, তার অনেকটাই নির্বাচনের ফলের পর ডিএমকেও বলেছিল| বিজয়ের টিভিকেকে কংগ্রেস সমর্থন দেয়ার খবর জানার পরই ডিএমকে কংগ্রেসকে ‘পেছন থেকে ছুরি মারা’ দল বলে আক্রমণ করে| সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের উপস্থিতিতে গৃহীত এক প্রস্তাবে ডিএমকে বলেছিল, ‘তামিলনাড়ুতে কংগ্রেস আমাদের সঙ্গে ঠিক সেটাই করেছে, যা বিজেপি ভারতের বিভিন্ন রাজ্যে করে|’ ডিএমকের অভিযোগ, ‘কংগ্রেস আমাদের দলনেতার পিঠে ছুরি মেরে বড় ধরনের বিশ^াসঘাতকতা করেছে| এমনকি জয়ের জন্য তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতেও আসেনি| তবুও স্টালিন সহনশীলতা, উদারতা ও দায়িত্বশীল আচরণ দেখিয়েছেন|’ স্টালিনের দল আরও বলেছে, কংগ্রেস তাদের পুরোনো চরিত্র বদলায়নি| প্রস্তাবে বলা হয়, ‘আমাদের জোটে কংগ্রেসকে একটি রাজ্যসভা আসন ও ২৮টি বিধানসভা আসন দেয়া হয়েছিল| কিন্তু জোটসঙ্গীদের কঠোর পরিশ্রমে অর্জিত বিজয়কে ঝুঁকির মুখে ফেলে মাত্র তিন দিনের মধ্যেই তারা অন্য দলে চলে গেছে|’




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir