প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 May 2026, 8:05 AM
ঘুমন্ত ছেলেকে রেখে মা গেলেন ওষুধ আনতে, ফিরে এসে পেলেন লাশ
তিন বছর বয়সি ছেলে ঘুমিয়েছিল। সন্তানকে স্বামীর কাছে রেখে নিজের জন্য ওষুধ আনতে ফার্মেসিতে গিয়েছিলেন মা শিল্পী খাতুন। কিছুক্ষণ পরে ফিরে এসে পান ছেলে হাবিবের লাশ।গত ২৭ এপ্রিল ঢাকার বেরাইদ থেকে শিশু হাবিবের লাশ উদ্ধার করার পাশাপাশি তার বাবা শাহিনকে আটক করে। এ ঘটনায় পরদিন বাড্ডা থানায় হত্যা মামলা করেন শিল্পীর খালা বালিকা বেগম। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহিনকে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, বেরাইদ এলাকায় দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন শাহিন ও শিল্পী। ২৭ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে শিল্পী ওষুধ কিনতে বাইরে যায়। শিল্পী বাসা থেকে বের হয়ে যাওয়ার পর শাহিন দরজা বন্ধ করে রুমে ছেলে হাবিবকে গলাটিপে হত্যা করে।
ওষুধ কিনে বাসায় ফিরে শিল্পী বাসার দরজা ধাক্কাধাক্কি করে। অনেক সময় ধাক্কাধাক্কির পর শাহিন দরজা খুলে দেয়। ঘরে ঢুকে শিল্পী তার ছেলে হাবিবকে মেঝেতে মৃত অবস্থায় পায়।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন জানিয়েছেন, শাহিন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।জানতে চাইলে তদন্ত কর্মকর্তা, বাড্ডা থানার এসআই জামাল হোসেন বলেন, “দাম্পত্য কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া আসামি শাহিন মাদকাসক্ত ছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...