প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:12 AM
পুকুর ভরাট প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা
আয়েশা আক্তার
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো: ইউসুফ নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে| শনিবার (৯ মে) আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়|
জানা যায়, দুর্গাপুর মৌজার বিএস ৭৮৮ দাগভুক্ত শ্রেণিভুক্ত পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়| অভিযানে পুকুর ভরাটে জড়িত ইউসুফ মিয়াকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় অপরাধ করার দায়ে একই আইনের ১৫(১) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়| এছাড়া পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের তত্ত্বাবধানে ভরাটকৃত পুকুরের অংশ পুনঃখনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে|
মোবাইল কোর্ট চলাকালে অভিযুক্ত অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিচার করা সম্ভব হয়নি| এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের ইন্সপেক্টরকে নির্দেশ প্রদান করা হয়েছে| অভিযান পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার| এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেনসহ পুলিশ প্রশাসনের সদস্যরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...