প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2025, 10:08 AM
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ফজলুল হক জয়
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ,মিডফোর্ডে সংগঠিত পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি,গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই) উপজেলার নিউমার্কেটের রুবেল চত্বরে দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম না হলে বাংলাদেশ অনেকাংশেই নেতৃত্বশূন্য থাকতো।এমন একজন নেতাকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও ষড়যন্ত্রের সাহস কি করে হয় তাদের।এসময় তিনি এনসিপির কেন্দ্রীয় নেতাদের কঠিন হুশিয়ারী দিয়ে বলেন বিএনপির বিরুদ্ধে এভাবে স্বরযন্ত্র করা হলে রাজপথে থেকে তা নস্যাৎ করা হবে।
এ সময় দক্ষিন অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, তুমি যে স্কুলে লেখাপড়া করেছে সে স্কুল প্রতিষ্ঠা করেছে মঞ্জুরুল আহসান মুন্সি। যে সড়কে হেটে নিজ ঘরে যাও তুমি সে সড়কটিও করে দেন মঞ্জুরুল আহসান মুন্সি। তুমি কি করে বিএনপিকে বল হাইব্রিড বিএনপি। প্রতিবাদ সভা শেষে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুবেল চত্বরে এসে শেষ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...