প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 May 2026, 8:28 AM
কুমিল্লায় স্বচ্ছ নিয়োগে নতুন দৃষ্টান্ত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে কুমিল্লা জেলায় চূড়ান্ত নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৬ মে) কুমিল্লা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
নিয়োগ প্রক্রিয়ায় কুমিল্লা জেলা থেকে মোট ১,৮২৩ জন প্রার্থী আবেদন করেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তিন দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হন ৭১৩ জন প্রার্থী। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬৯৮ জন।
সবশেষ ধাপে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্য থেকে মেধা তালিকার ভিত্তিতে ১০১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। বাকি ১১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। এছাড়াও বোর্ডে উপস্থিত ছিলেন সোনাকান্দি সার্কেল সৈয়দ মুমবত রায়হান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এবং সদর সার্কেল পুলিশ সুপার সাইফুল মালিক।
পুলিশ প্রশাসনের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও ডিজিটাল যাচাই-নির্ভর ছিল। কোনো ধরনের সুপারিশ বা লবিং ছাড়াই কেবলমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, নির্বাচিত প্রার্থীদের অধিকাংশই কৃষক, শ্রমজীবী ও স্বল্পআয়ের পরিবারের সন্তান। ফলে এ নিয়োগ প্রক্রিয়া স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...