প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 5 May 2026, 8:57 PM
মেট গালায় নজর কাড়লেন বিয়ন্সে-রিহানা
বিশে^র সবচেয়ে আলোচিত ফ্যাশন রাত মেট গালা আবারও জমে উঠল| এবারের জমকালো আয়োজনে তারকারা হাজির হলেন ভিন্নধর্মী সাজে, যেখানে মূল ভাবনা ছিল পোশাকের শিল্প আর কল্পনার মিশেল| নিউইয়র্কের ঐতিহ্যবাহী জাদুঘরে অনুষ্ঠিত এই আয়োজন মূলত তহবিল সংগ্রহের জন্য হলেও, এটি এখন তারকাদের চোখধাঁধানো উপস্থিতির মঞ্চে পরিণত হয়েছে| শুরুতেই গানে-নাচে জমিয়ে তোলেন এক খ্যাতিমান মঞ্চশিল্পী| যা পুরো পরিবেশকে করে তোলে আরও রঙিন| এবারের আসরে অতিথি তালিকাও ছিল বেশ চমকপ্রদ| সংগীত, অভিনয় ও ক্রীড়া জগতের বড় বড় তারকারা একে একে হাজির হয়ে ক্যামেরার সামনে পোজ দেন| অনেকেই তাদের পোশাকে তুলে ধরেছেন বিখ্যাত শিল্পকর্মের ছাপ, যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে| দীর্ঘ ১০ বছর পর আবারও এই আয়োজনে হাজির হয়ে নজর কেড়েছেন জনপ্রিয় গায়িকা বিয়ন্সে| তার পোশাকে ছিল কঙ্কালের নকশা আর বিশাল পালকের আবরণ| যা তাকে করেছে আরও দৃষ্টিনন্দন| ¯^ামী ও কন্যাকে সঙ্গে নিয়ে লাল গালিচায় হাঁটেন তিনি| যা ছিল ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ| অন্যদিকে, শেষ মুহূর্তে এসে সবার দৃষ্টি কেড়েছেন রিহানা| ঝলমলে পাথরে সাজানো তার পোশাক ছিল সত্যিই নজরকাড়া| তার সঙ্গে ছিলেন তার সঙ্গী, যিনি ভিন্নধর্মী সাজে উপস্থিত হয়ে তাক লাগিয়ে দেন| সব মিলিয়ে, এবারের মেট গালা আয়োজন ছিল চমক, গ্ল্যামার আর সৃজনশীলতার এক অসাধারণ প্রদর্শনী| যা নিয়ে আলোচনা চলছে বিশ^জুড়ে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...