প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 3:03 PM
নিউইয়র্কে "বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ" আত্মপ্রকাশ
নিউইয়র্ক প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশী টেলিভিশন সাংবাদিকদের নিয়ে " বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ’ আতœপ্রকাশ করেছে। এনটিভি'র যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান ফরিদ আলমকে সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন'র যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম সোলায়মানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয় ।
১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে এনটিভি’র সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার শামছুন্নাহার নিম্মি ( সহ-সভাপতি ) , বাংলাভিশনের সাবেক রিপোর্টার জাহিদা আলম ( সহ- সাধারণ সম্পাদক ),নিউজ টুয়েন্টি ফোরের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আরিফুর রহমান ( সাংগঠনিক সম্পাদক ) এখন টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি এম এ আহাদ ( অর্থ সম্পাদক ) এবং নির্বার্হী সদস্য হিসেবে রয়েছেন, যথাক্রমে সোহেল মাহমুদ ( প্রবাসী টিভি/আরটিভি ) , ইলিয়াছ হোসাইন ( ১৫ মিনিটস/ ইটিভি )
, সৌরভ ইমাম ( আইবিটিভি), আরিফুজ্জামান আরিফ ( চ্যানেল ওয়ান), আহসান পলাশ ( নবযুগ টিভি/এনটিভি ) ।
এছাড়া ৩ জন সিনিয়র সাংবাদিক কে উপদেষ্টা করা হয়েছে তারা হলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদ বিশ্লেষক ড. কনক সরওয়ার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি মনোয়ারুল ইসলাম এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। ১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট কাবাবের পার্টি হলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ ' র কমিটি ঘোষণা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব'র সভাপতি মনোয়ারুল ইসলাম। ঢাকায় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মূলত তাদের নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়েছে।
নতুন এই সংগঠনের লক্ষ্য ও আগামীর পথচলা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি ফরিদ আলম, উপদেষ্টা মনোয়ারুল ইসলাম, শাহাব উদ্দিন সাগর, সহ সভাপতি শামছুন নাহার নিম্মি, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, , সহ-সাধারণ সম্পাদক জাহিদা আলম, আরিফুর রহমান, সৌরভ ইমামসহ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি ফরিদ আলম । খুব শিগগিরই অভিষেক অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয় সভায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় রেলের লেভেল ক্রসিংয়ে ৫ বছরে প্রাণ গেছে ৪ শতাধিক
ভয়াবহতার কেন্দ্র পদুয়ার বাজার, বিজয়পুর, রসুলপুরমাহফুজ নান্টুকুমিল্লা জেলায় রেলপথজুড়ে দেড় শতাধিক লেভে...
ব্রাহ্মণপাড়ায় স্ত্রী ও বাবার অভিযোগে দুই মাদকাসক্ত জেলে
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলে ও স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে...
নগরীর নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদককুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার...
“অটোরিকশা কমাবোই” কারো মন খারাপ হলে কিছু করার নেই
আয়েশা আক্তারকুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করে তুলতে মাঠে নেমেছে সিটি করপোরেশনর নবনিযুক্...
গ্যালারিতে নিজের নাম শুনে যা বললেন নেইমার
মাঠ তো দূরের কথা, ব্রাজিলের স্কোয়াডেই ছিলেন না নেইমার। কিন্তু গ্যালারি থেকে তার শূন্যতা যেন প্রচণ্ডভ...
ছোট দলের বিপক্ষে ঘাম ঝড়ানো জয় আর্জেন্টিনার
প্রথমবারের মতো আফ্রিকান দেশ মৌরিতানিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দু’দলের ব্যবধানটা ব্যা...