প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 May 2026, 9:17 AM
দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার
মোঃ আক্তার হোসেন
জুলাই আন্দোলনে দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও
ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামী মোকবল হোসেন
মুকুল চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ| সোমবার (৪ মে) সকাল সাড়ে
১০টায় উপজেলার গুনাইঘর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়| তিনি ওই
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই
গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে|
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে দেবিদ্বারে
আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আবদুর
রাজ্জাক রুবেল এবং গুলিতে আহত অবস্থায় একমাস পরে মারা যায় ছাত্রদল নেতা
আমিনুল ইসলাম সাব্বির| ওই দুই মামলায় এজহার নামীয় আসামী করা হয় ইউপি
চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে| আন্দোলনে সরকার পতনের পর তিনি পালিয়ে
গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন
মাহমুদকে| সোমবার তিনি ইউনিয়ন পরিষদে আসার খবর পেয়ে দেবিদ্বার থানার
ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করেন|
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মোকবল হোসেন মুকুল
বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ সকল মামলার এজহারভুক্ত আসামী|
সোমবার সকলে তাকে আটক করার পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে
প্রেরণ করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...