...
শিরোনাম
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব ⁜ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা ⁜ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ⁜ বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার ৮৪৫ শিক্ষার্থীকে বৃত্তি ও বৃক্ষ বিতরণ ⁜ তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও আলোচনা সভা ⁜ বাঞ্ছারামপুরে কল্যাণ সমিতির উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জোনায়েদ সাকি ⁜ কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে: বিভ্রান্ত না হওয়ার আহ্বান ⁜ ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: মোহাম্মদ আলী লিটন ⁜ নাঙ্গলকোটে গ্র্যাজুয়েট ফোরামের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ⁜ দুই শিশুর বিয়ে নিবন্ধনের অভিযোগ কাজির বিরুদ্ধে ⁜ কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী ⁜ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ⁜ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 1:01 PM

...
কেউ আমার কিচ্ছু করতে পারবে না News Image

ফয়সল  আহমেদ খান

২০১৬ সালে বাঞ্ছারামপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন দেলোয়ারা বেগম। তৎকালীন প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া জেলায় প্রশিক্ষণের জন্য চলে গেলে দেলোয়ারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন। সংগ্রহ করেন এইচএসসি ৩টি সনদ।বিষয়টি তখন স্বীকার করেন তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌশাদ মাহমুদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক।কিন্তু ৩টি সনদ যাচাই-বাছাই এর নামে কালক্ষেপণ করে উপর মহল ম্যানেজ করে বনে যান স্থায়ী প্রধান শিক্ষক।

২০১৭ সালে ২৪ জানুয়ারি দেশের বহু সংবাদপত্রে বিষয়টি প্রকাশিত হয়। তদন্ত কমিটি হয়। কিন্তু, দেলোয়ারা বেগমের কারিশমাটিক ম্যানেজের কাছে সবাই হেরে যায়। তদন্তের ফাঁকে দেলোয়ারা বেগম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে গোপনে পরীক্ষা দিয়ে এইচএসসি সার্টিফিকেট অর্জন করে বদলী নিয়ে সরিষার চর প্রাথমিক বিদ্যালয় হয়ে আসেন বর্তমান কর্মস্থল চরশিবপুরে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ১২৭-নং চরশিবপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার কাছে লিখিত অভিযোগ করেছেন অভিভাক ও এলাকাবাসী।

প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের অনিয়ম ও অসদাচরণের কারণে শিক্ষার্থী এবং অভিভাবকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিদ্যালয়ে স্লিপ বরাদ্দ থেকে শুরু করে সরকারি সব বরাদ্দ নামেমাত্র খরচ দেখিয়ে প্রধান শিক্ষক ইচ্ছেমতো ভোগ করে যাচ্ছেন, যা সহকারী শিক্ষকদেরও জানানো হয় না। বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থ প্রধান শিক্ষক আত্মসাৎ করেন বলে জানান সাবেক কমিটির সদস্যরা।

অভিযোগ রয়েছে, বিগত বছরগুলোতে প্রধান শিক্ষক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে (এসএমসি) বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মনগড়া মতো বিদ্যালয় পরিচালনা করেছেন। ইচ্ছেমতো বিদ্যালয়ে আসা এবং নিয়ম ভঙ্গ করা তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রধান শিক্ষকের মতো সহকারী শিক্ষকরাও নিয়ম শৃঙ্খলার ধার ধারে নেই। প্রধান শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত না আসার সুযোগে সহকারী শিক্ষকরাও বিদ্যালয়ে ঠিক মতো আসেন না, এমন অভিযোগ পাওয়া যায়। সকাল ৯টায় স্কুল শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টায় গিয়েও বিদ্যালয় বন্ধ থাকতে দেখা যায় এবং বিকেল ৩টার আগেই বিদ্যালয় ছুটি হয়ে যায়।

তথ্য অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ের পড়াশোনার মান এতটাই নিম্নমানের যে আশপাশের অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থী সংগ্রহে বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি কোনো শিক্ষক শিক্ষার্থীদের খোঁজ নিতেও যান না। শিক্ষকগণ শিক্ষার্থী জরিপ করেন না, হোম ভিজিট করেন না। মা সমাবেশ-অভিভাবক সমাবেশ করেন না। ব্যবস্থাপনা কমিটির মিটিং করেন না।

উপস্থিতি এত কম কেন জিজ্ঞেস করা হলে প্রধান শিক্ষক দেলোয়ারা জানান, আশপাশে মাদ্রাসা থাকায় শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয়দের দাবি, মূলত শিক্ষকদের খামখেয়ালীপনা ও দায়িত্বহীনতার কারণেই শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অর্থ আত্মসাত, দুর্নীতি ও অনিয়মসহ মোট ৭ টি খাতে ক্ষমতার অপব্যবহার করেছেন প্রধান শিক্ষক দেলোয়ারা।

লিখিত অভিযোগকারী অভিভাক ও এলাকাবাসী বলেন, প্রধান শিক্ষকের অনিয়মিত উপস্থিতির কারণে কোমলমতি শিক্ষার্থীরা সঠিকভাবে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। এতে বিদ্যালয়ের শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। শিক্ষকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে স্কুলগামী শিশুরা শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলেই প্রধান শিক্ষকের সকল দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের সকল চিত্র উঠে আসবে।

এই প্রতিবেদকের কাছে অর্থ ব্যয়ের কোনো বিল ভাউচার দেখাতে পারেননি প্রধান শিক্ষক দেলোয়ারা। বরাদ্দের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, সে বিষয়ে কোনো প্রমাণ দিতে অপারগতা প্রকাশ করেন। অভিভাকরা বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম বলেন, "২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আমি এই বিদ্যালয়ে যোগদান করি। এরপর থেকে বিদ্যালয়ে যত বরাদ্দ এসেছে, সব কাজে ব্যবহার করেছি। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধি করেছি। বদলিজনিত একটি বিষয়ে আমাকে হয়রানি করতে কিছু মানুষ মিথ্যা অভিযোগ দিচ্ছে।"

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক আমাদের কোনো কিছু জানাতে চান না। সরকারি কোনো বরাদ্দ কীভাবে খরচ হয় তাও গোপন রাখেন। তিনি নিয়মিত দেরি করে স্কুলে আসেন, অথচ কেউ কিছু বললেই হঠাৎ ক্ষেপে যান এবং রাগান্বিত হয়ে ওঠেন। তখন স্কুলে কেউ আর কিছু বলতে পারে না। এতে সহকর্মী হয়েও আমরা অনেক সময় অসহায় অবস্থায় পড়ি। তাছাড়া তিনি তার আত্মীয় স্বজন ও গ্রামের জোর দেখান এবং রাজনৈতিক নেতাদের মাধ্যমে হুমকী দেন।

এদিকে প্রধান শিক্ষকের মেয়ে আইরিন আক্তার একই স্কুলের সহকারী শিক্ষক, তিনি মনগড়া সবকিছু করেন। তিন-চারদিন পর স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন । এ ছাড়া স্কুলে এলেও নির্ধারিত সময়ের আগেই চলে যান।

চলতি বছরের ফেব্রুয়ারির ৪ তারিখে বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০ টায়ও বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেননি। ৪/৫ জন শিক্ষার্থীকে বারান্দায় দেখতে পাওয়া যায়। শ্রেণিকক্ষের দরজা জানালা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজীজকে জানানো হলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান। আদতে ওই সময় তিনি কোনো ব্যবস্থা নেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে দেওয়া অভিযোগপত্রে অভিভাক উল্লেখ করেন, প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম অন্যায়ের প্রতিবাদ করলে তিনি বলেন- ‘আমাকে কেউ কিছু করতে পারবে না। আমার বিষয়গুলো ডিজি, ডিডি, ডিপিও ও জেলা প্রশাসক জানেন। আপনাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক কর্মকর্তা আজ (১৫ জুলাই)  শামসুর রহমান বলেন, " আমি বিষয়টি শুনেছি। লিখিত ও সংবাদমাধ্যমের অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।"

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ নিয়ে ১২ জুলাই একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক,  বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...

মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...

কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...

কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...

বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...

মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...

আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব
➤ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা
➤ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার
➤ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
➤ বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার ৮৪৫ শিক্ষার্থীকে বৃত্তি ও বৃক্ষ বিতরণ
➤ তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও আলোচনা সভা
➤ বাঞ্ছারামপুরে কল্যাণ সমিতির উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জোনায়েদ সাকি
➤ কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
➤ ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: মোহাম্মদ আলী লিটন
➤ নাঙ্গলকোটে গ্র্যাজুয়েট ফোরামের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
➤ দুই শিশুর বিয়ে নিবন্ধনের অভিযোগ কাজির বিরুদ্ধে
➤ কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
➤ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
➤ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir