প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Apr 2026, 8:50 AM
কুসিক প্রশাসকের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে
আয়েশা আক্তার
টানা দুই ঘণ্টার বেশি সময়ের ভারী বৃষ্টিতে গতকাল (২৮ এপ্রিল) কুমিল্লা নগরীর প্রায় প্রতিটি এলাকায় সৃষ্টি হয়েছিল তীব্র জলাবদ্ধতা| তবে তাৎক্ষণিক উদ্যোগ এবং নিরলস পরিশ্রমে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে গতকাল ২৯ এপ্রিল নগরবাসীকে ¯^স্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন|
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু-এর নেতৃত্বে মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলে পানি নিষ্কাশনের জরুরি কার্যক্রম| ড্রেন, নালা ও গুরুত্বপূর্ণ খালসমূহ পরিষ্কার করে পানি প্রবাহ ¯^াভাবিক করা হয়| বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা খালগুলো দ্রুত খনন ও আবর্জনা অপসারণের ফলে পানি দ্রুত নেমে যায়|
বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকলেও নগরীর অধিকাংশ সড়কে পানি জমতে দেখা যায়নি| যেসব এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিত, সেসব এলাকাতেও পরিস্থিতি ছিল অনেকটাই ¯^াভাবিক| এতে ¯^স্তিতে ফিরেছেন নগরবাসী| ভোর থেকেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও ড্রেনেজ টিমকে নগরীর বিভিন্ন স্থানে কাজ করতে দেখা গেছে| প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই চলেছে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যক্রম| এদিকে ভোর থেকেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও ড্রেনেজ টিমকে নগরীর বিভিন্ন এলাকায় কাজ করতে দেখা গেছে| ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই চলছে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যক্রম|
গতকালের ভয়াবহ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসাবাড়ি ও অফিস-আদালত পানিতে তলিয়ে যায়| এমনকি এসএসসি পরীক্ষার্থীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়| কুমিল্লা নগরীর ঈশ্বর পাঠশালার কেন্দ্রে শিক্ষার্থীদের বেঞ্চে পা তুলে পরীক্ষা দিতে হয়েছে—যা বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়|
উল্লেখ্য, আগের দিনের জলাবদ্ধতায় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসাবাড়ি ও অফিস-আদালত পানিতে তলিয়ে যায়| এসএসসি পরীক্ষার্থীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়| নগরীর ঈশ্বর পাঠশালায় শিক্ষার্থীদের বেঞ্চে পা তুলে পরীক্ষা দিতে হয়েছে—যা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়|
ঈশ্বর পাঠশালা পরিদর্শনকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, সমস্যাগুলো চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে| বিশেষ করে গঙ্গাছড়ি খালে জমে থাকা বিপুল পরিমাণ আবর্জনা অপসারণের ফলে পানি প্রবাহ ¯^াভাবিক হয়েছে|
তিনি বলেন, “১৭ থেকে ২০ বছরের পুরনো জলাবদ্ধতা সমস্যা একদিনে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়| তবে পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি| নগরবাসীর ভোগান্তি কমাতে আমরা দিনরাত কাজ করছি|
তিনি আরও জানান, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছে এবং তার নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে| একই সঙ্গে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সিটি করপোরেশনের চলমান কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন| সিটি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...