প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Apr 2026, 8:47 AM
প্রধানমন্ত্রীর নজরে ঈশ্বর পাঠশালায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ঈশ্বর পাঠশালায় সাম্প্রতিক জলাবদ্ধতার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি ¯^াভাবিক করেছে সিটি করপোরেশন| ঘটনাস্থল পরিদর্শনে এসে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানিয়েছেন, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছে এবং তাঁর নির্দেশনা পেয়েই তাৎক্ষণিকভাবে কার্যক্রম জোরদার করা হয়েছে|
তিনি বলেন, গতকাল টানা ভারী বৃষ্টির ফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হাঁটুসমান পানি জমে যায়| এতে শিক্ষক ও শিক্ষার্থীদের বেঞ্চের উপর পা তুলে পরীক্ষা দিতে হয়েছে—যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে| আজ প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পর তিনি সরাসরি ঘটনাস্থল পরিদর্শনে আসেন|
প্রশাসক আরও জানান, জলাবদ্ধতা নিরসনে গতকাল থেকেই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্নভাবে কাজ শুরু করেন| বিশেষ করে গোঙ্গাছড়ি খালে জমে থাকা বিপুল আবর্জনার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল| রাতভর পরিশ্রম করে খালটি পরিষ্কার করা হলে দ্রুত পানি নেমে যায় এবং আজ বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ সম্পূর্ণ শুকনো অবস্থায় দেখা যায়|
তিনি আরও বলেন, গোঙ্গাছড়ি খালটি সিটি করপোরেশনের আওতার বাইরে হলেও এটি ত্রিমুখী সংযোগস্থল হিসেবে শহরের পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| এই খাল ও গঙ্গা নদীর সঙ্গে সংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছিল|
ইউসুফ মোল্লা টিপু বলেন, “আজ সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি হলেও বিদ্যালয়ের কোথাও পানি জমেনি—এটাই আমাদের দ্রুত কাজের ফলাফল| তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি দেশের প্রতিটি ছোট-বড় সমস্যা নজরে রাখছেন এবং জনদুর্ভোগ লাঘবে সার্বক্ষণিক তদারকি করছেন|
একই সঙ্গে তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, “গত ১৭-২০ বছরের জলাবদ্ধতা সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়| তবে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি| আমরা সমস্যার মূল কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করছি| সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...