...
শিরোনাম
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড ⁜ মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক ⁜ বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত ⁜ হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু! ⁜ কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার ⁜ রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ⁜ ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন ⁜ চান্দিনায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি ⁜ সৎ ও যোগ্য নেতৃত্ব এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব-অধ্যাপক এমদাদুল হক মামুন ⁜ ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ ⁜ কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Apr 2026, 8:44 AM

...
ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: ৩৫ ট্রান্সফরমার নষ্ট News Image
মোঃ মাসুদ রানা বিশেষ  প্রতিনিধি

বৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৫টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে, যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ২৭ হাজার গ্রাহক।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ঝড়ের আঘাতে জেলার বিভিন্ন এলাকায় মোট ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং প্রায় ৫৫০টি মিটার সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া ১ হাজার ২৫টিরও বেশি স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে এবং ৭৩৮টি স্থানে তার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার দক্ষিণাঞ্চল, বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা, চৌদ্দগ্রাম উপজেলা, বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা। টানা দুই দিনের কালবৈশাখীতে এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী জানান, “রোববারের পর আমরা সব সংযোগ চালু করেছিলাম। কিন্তু মঙ্গলবারের ঝড়ে আবারও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত সময়ের মধ্যে সংযোগ পুনরুদ্ধারে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।”

অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন চান্দিনা উপজেলা, দেবিদ্বার উপজেলা, মুরাদনগর উপজেলা ও বরুড়া উপজেলা এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অনেক কেন্দ্রেই শিক্ষার্থীদের মোমবাতি বা চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিতে হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি জানান, ভবানীপুর ও এগারোগ্রামসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন সহজ হয়।

এদিকে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা মেরামত কার্যক্রমে বিলম্ব ঘটাতে পারে।

কর্তৃপক্ষ বলছে, কুমিল্লার চারটি পল্লী বিদ্যুৎ সমিতির সার্বিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও সময় লাগবে। পাশাপাশি অন্যান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণাধীন রয়েছে।

তবে আশার কথা, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দিন-রাত কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...

মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...

মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...

মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...

বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...

হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...

কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...

আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...

রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...

আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
➤ মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিতে জেলা প্রশাসক
➤ বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
➤ হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
➤ কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার
➤ রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
➤ ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন
➤ চান্দিনায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি
➤ সৎ ও যোগ্য নেতৃত্ব এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব-অধ্যাপক এমদাদুল হক মামুন
➤ ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত
➤ চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ
➤ কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠিত
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir