...
শিরোনাম
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু ⁜ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া ⁜ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার ⁜ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 12:26 PM

...
সদর দক্ষিণে দুই দিন ধরে বিদ্যুৎহীন দশ গ্রামের মানুষ, News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কুমিল্লা সদর দক্ষিণে কালবৈশাখী ঝড় ও মুষলধার বৃষ্টিতে পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলার দশ গ্রামের মানুষ গত দুইদিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধসহ এসএসসি পরীক্ষার্থীরা। টানা দুই দিন বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ, মাংস ও অন্যান্য কাঁচামাল (সবজি) নষ্ট হচ্ছে। ফোনে চার্জ না থাকায় প্রবাসী ও আপনজনদের সাথে
যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এমনকি গ্রামের মসজিদ গুলোতেও ওজুর পানি না থাকায় মুসল্লিদের ইবাদতেও সমস্যা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। একদিনের ব্যবধানে অনেক স্থানে বিদ্যুৎ আসলেও ২৮ এপ্রিল দুপুর পর্যন্ত উপজেলার আলমপুর, টঙ্গীরপাড়, দিঘলগাঁও, চাষাপাড়া, তুলাতলী, শ্রীকামতা, দূর্গাপুর, দুর্লবপুরসহ আশপাশের দশ গ্রামে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
স্থানীয়রা বিদ্যুৎ সংযোগের জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পায়নি। এতে ক্ষোভে ফুসে উঠছে ভুক্তভোগী এলাকাবাসী। এছাড়াও পিডিবির আওতাধীন  কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে।


চৌয়ারা ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের বাসিন্দা শাহআলম বলেন, বিদ্যুৎ না থাকায় অনেকের মুঠোফোন বন্ধ হয়ে গেছে। ফ্রিজে রাখা মাছ, মাংস ও অন্যান্য কাঁচামাল (সবজি) নষ্ট হচ্ছে।
বিদ্যুৎ ছাড়া মানুষ তো এখন আর এক সেকেন্ড চলতে পারে না। ফ্রিজ বন্ধ, ফ্যান ঘোরে না, অসহনীয় গরম। এমন অবস্থায় দুই দিন ধরে বিদ্যুৎ নেই। রাতে ঘুমাতে পারি না। এত বড় ঝড় গেল, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করব যে মোবাইলেও কল যায় না।
টিভি নেই, ইন্টারনেটও নেই। আমরা একেবারে অন্ধকারে আছি। জীবন এত দুর্বিষহ যে ভাষায় প্রকাশ করতে পারব না।
আসবে আসবে বলে পল্লী বিদ্যুৎ এর লোকজনও আসে না।


আলমপুর গ্রামের ফাতেমা জানায় , সাবমারসিবল পাম্প দিয়ে পানি তুলতে না পারায় পুকুর থেকে পানি এনে কাজ করতে হচ্ছে। অনেকেই দূরের টিউবওয়েল থেকে কলস দিয়ে পানি নিয়ে এসে রান্না করতে হচ্ছে। চরম ভোগান্তিতে রয়েছি।
সমস্যা সমাধানে দ্রত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবি জানাচ্ছি।


বারপাড়া ইউনিয়নের তুলাতলী গ্রামের ইকবাল মজুমদার বলেন, গত দুই দিন পল্লী বিদ্যুৎ অফিসের যেই গাফিলতি দেখেছি। অতীতে কখনো টানা এতক্ষণ বিদ্যুৎ বন্ধ রাখতে দেখিনি। আইপিএস যতক্ষণ ছিল কিছুটা ভালো ছিলাম। এখন আইপিএসও চার্জ শেষ। এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।



কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী জানান, কালবৈশাখীর তান্ডবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের ৪৬টি বিদ্যুতের খুঁটি ভাঙা সহ প্রায় ছয় শত স্পটে লাইনে গাছ পড়ে তার ছিড়ে গেছে। পল্লী বিদ্যুতের কর্মী বাহিনী নিরলস পরিশ্রম করে প্রায় গ্রাহকের বিদ্যুৎ সচল করেছে। বাকি স্থানগুলোতেও পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করছে। 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...

মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু
➤ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
➤ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
➤ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir