...
শিরোনাম
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু ⁜ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া ⁜ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার ⁜ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Apr 2026, 12:24 PM

...
ব্রাহ্মণপাড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, হাজারের বেশি গ্রাহক News Image

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টানা দুই দফা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়া, ট্রান্সফরমার নষ্ট, তার ছিঁড়ে যাওয়া, ক্রসআর্ম ভাঙা এবং লাইনের ওপর গাছ পড়ে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালের পর ৬৭ হাজার ৫৯৬ জন গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ এপ্রিল) রাতে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে প্রথম দফায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়। এরপর সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে অধিকাংশ লাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক করা হলেও মঙ্গলবার সকালে আবারও প্রচণ্ড ঝড়ে পুরো ব্রাহ্মণপাড়া এলাকায় নতুন করে বিপর্যয় নেমে আসে।
সর্বশেষ তথ্যে জানা গেছে, ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের আওতায় দুটি সাবস্টেশনের মধ্যে একটি চালু রয়েছে। দুটি ৩৩ কেভি ফিডারের মধ্যে একটি সচল আছে। ১১টি ১১ কেভি ফিডারের মধ্যে চারটি আংশিক চালু করা হয়েছে।
এ জোনাল অফিসের মোট গ্রাহক সংখ্যা ৮৩ হাজার ২৭৩ জন। এর মধ্যে ৬৭ হাজার ৫৯৬ জন এখনো বিদ্যুৎবিহীন রয়েছেন। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আনুমানিক ২৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
ঝড়ে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে—৮টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়া, ১৩টি ট্রান্সফরমার নষ্ট হওয়া, ১৮টি ক্রসআর্ম ভাঙা, ১৩৪টি স্থানে লাইনের ওপর গাছ পড়ে যাওয়া, ৬৭টি মিটার ভেঙে যাওয়া, ৭৮টি স্থানে তার ছিঁড়ে যাওয়া এবং আরও ৯২টি বিভিন্ন ধরনের ক্ষতি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মো. সাইফুল ইসলাম বলেন, জনবল সংকট রয়েছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীরা মাঠে কাজ করছেন। গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হচ্ছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...

মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু
➤ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
➤ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
➤ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir